দক্ষিণ সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান জুবায়ের আহমদ লিটন

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৬

দক্ষিণ সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান জুবায়ের আহমদ লিটন

Manual1 Ad Code

এমরান ফয়ছল:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে চান সবার

Manual6 Ad Code

আস্থাভাজন,  সমাজসেবী যিনি করোন কালের মহামারিতে অসহায় গরীব দুখি মানুষের পাশে নিজ উদ্যাগে দাড়িয়েছেন এমনকি যখন বন্যায় চারিপাশ ডোবে যাচ্ছিলো মানুষের মাঝে খাদ্য এমনকি প্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দিয়েছিলো ঠিক তখন জুবায়ের আহমদ লিটন তার সাহায্যের হাত বাড়িয়ে দেন । নির্স্বাথভাবে নিরবে  তাদের সহযোগিতা করে গেছেন ।

Manual2 Ad Code

ইতিমধ্যে  জনগণের সাথে সাম্বভ্য চেয়ারম্যান পদপ্রার্থী জুবায়ের আহমদ লিটন তার পক্ষে শুভেচ্ছা বিনিময় সহ বিভিন্ন সামাজিকমুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তিনি বেশ সাড়া পাচ্ছেন বলে আশাবাদী।

দক্ষিণ সুরমা লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সমাজসেবী জুবায়ের আহমদ লিটন বলেন, দক্ষিণ সুরমা ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব পরিষদ হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং যুব সমাজের কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে জনগণকে সাথে নিয়ে কার্যক্রম পরিচালনা করবো।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আমি সবসময় জনসাধারণের পাশে থেকে সেবামূলক কার্যক্রম এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিবো ইনশাআল্লাহ।

Manual6 Ad Code

এদিকে স্থানীয় নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ সুরমা লালাবাজার ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান হিসেবে আমরা একজন সৎ, যোগ্য ও জনদরদী ব্যক্তির প্রত্যাশা করি। এর মধ্যে অন্যতম সমাজসেবী জুবায়ের আহমদ লিটন  আমরা সম্ভাবনাময় প্রার্থী হিসেবে মনে করি । তিনি আর ও বলেন, নেতা বা নেতৃত্ব দেওয়া লক্ষ ও উদ্যেশ্য নয়, মানুষের কাছে থেকে সেবা ও কল্যাণমূলক কাজ করাই আমার মূললক্ষ। তিনি নির্বাচনী এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ