জনগণের সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন: জুবায়ের  

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, মে ৬, ২০২৬

জনগণের সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন: জুবায়ের   

Manual7 Ad Code

এমরান ফয়ছল :

দক্ষিণ সুরমা ৬ নং লালাবাজার ইউনিয়ন পরিষদের মানবিক সহায়তা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে নতুন করে আলোচনায় এসেছেন জুবায়ের আহমদ লিটন । জুবায়ের আহমদ লিটন স্থানীয় পর্যায়ে ধারাবাহিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে আস্থার প্রতীক হয়ে উঠছেন।

Manual7 Ad Code

সম্প্রতি ইউনিয়নের ক্রান্তিলগ্নে করোনা কাল ও বন্যার পরবর্তী সময়ে তিনি অসচ্ছল পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে সবার মাঝে মন জয় করে নিয়েছেন।

Manual6 Ad Code

স্থানীয়দের মতে, নিয়মিত মানবিক উদ্যোগ ও মানুষের পাশে থাকার কারণে জুবায়ের আহমদ লিটন জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। ফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে তার চেয়ারম্যান পদে প্রার্থিতা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

জুবায়ের আহমদ লিটন বলেন“মানুষের পাশে থাকা আমার দায়িত্ব ও নৈতিক কর্তব্য। ইউনিয়নের প্রতিটি মানুষই আমার পরিবারের সদস্যের মতো। তাদের সুখ-দুঃখে পাশে থাকাই আমার লক্ষ্য। আমি এই ইউনিয়নকে একটি উন্নত, মানবিক ও সম্প্রীতির মডেল হিসেবে গড়ে তুলতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে আমার। আপনাদের দোয়া ও সমর্থন পেলে ইনশাআল্লাহ, মানুষের কল্যাণে নিজেকে আরও বেশি করে নিয়োজিত রাখতে পারবো।”

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ