সিলেটসহ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য প্রবাসী কামাল আহমদ

প্রকাশিত: ৯:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৬

সিলেটসহ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য প্রবাসী কামাল আহমদ

Manual8 Ad Code

বাঙালির চিরায়ত ঐতিহ্যের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবী রাজনীতিবীদ ও সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “সিলেট অলটাইম নিউজ ডটকম’র উপদেষ্টা মো.কামাল আহমদ । ১৩ এপ্রিল সোমবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির জীবনের একটি গুরুত্বপূর্ণ উৎসব। যা নতুন আশা, নতুন স্বপ্ন এবং নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসে।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, পুরাতন বছরের সকল দুঃখ-কষ্ট ও গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে হবে ইতিবাচক মনোভাব নিয়ে। প্রবাসে থেকেও দেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি সকলকে একসাথে মিলেমিশে একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবী উপদেষ্টা মো. কামাল আহমদ দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে সকলের জীবনে সুখ, শান্তি ও সফলতা বয়ে আনুক এই প্রত্যাশা ব্যক্ত করেন।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ