অভি ও পাখির গল্প সায়নী রায় শ্রেষ্ঠা

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৬

অভি ও পাখির গল্প সায়নী রায় শ্রেষ্ঠা

Manual1 Ad Code

অভি : ও পাখি, তুমি ওখানে বসে কী করছ?

Manual6 Ad Code

পাখি: কিছু না, আমি এমনিতেই বসে আছি।
অভি : তোমার বন্ধুরা তো ওখানে খেলছে, তুমি এখানে বসে আছ কেন?
পাখি : আমাকে ওরা খেলায় নেয় না। কিন্তু, তুমি কে?
অভি : আমার নাম অভি, আমি ওখানে থাকি।
পাখি : এখানে কেন এসেছ? তোমার কি চাই?
অভি : আমার প্রকৃতির সাথে থাকতে ভালো লাগে। কত গাছ পাখির ডাক, শান্ত পরিবেশ। আহা!
আমি খেলার মাঠে যাব, তাই ভাবলাম, বনের রাস্তা দিয়েই যাই।
পাখি : তুমি আমার বন্ধু হবে?
অভি : অবশ্যই।
পাখি : আমার মনের কথা শুনবার কেউ নেই।
অভি: কী তোমার মনের কথা?
পাখি: আমার সবসময় গাছের ডালে বসে থাকতে ভালো লাগে না। উড়লে ভালো লাগে, কিন্তু বেশিসময় উড়তে পারি না।
অভি : তুমি তো মাঝে মাঝে নিচেও হাঁটতে পারো, তাই না?
পাখি: তখন শিকারিরা আমাদের মানে পাখিদের শিকার করে ফেলে।
অভি: এ তো ভারী সমস্যা! আমি প্রতিদিন বিকালে তোমার সাথে দেখা করতে আসব, তখন আমি তোমাকে নিচে নামাব। কেউ তোমার ক্ষতি করতে পারবে না।
পাখি : সত্যি!
ছেলে: সত্যি

*অভি ও পাখির গল্প*
_সায়নী রায় শ্রেষ্ঠা_
৪র্থ শ্রেণি,

Manual1 Ad Code

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়

 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ