ঢাকা ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬
আজ আমাদের ছোটো ভাই তুহিন দাস টিটোর শুভ জন্মদিন। জন্মগতভাবে আমরা তিন ভাই তিন বোন হলেও বড় এক বোন কোলে থাকা বয়সেই মারা যায়। শুনেছি আদর করে তাকে ঝম্পা নামে ডাকা হত। আরেক বোনতো মারা গেলো কয়েক বছর হয়ে গেলো।
শেষ প্রয়াত বড় বোন আর সর্বকনিষ্ঠ টিটো আমাদের মধ্যে সবচেয়ে মেধাবী। টিটোর সহপাঠীরা উচ্চশিক্ষিত ও উচ্চপদস্থ। সেও ব্যাংকের চাকরী ইস্তফা দিয়ে যোগ দিলো সেবামূলক প্রতিষ্ঠান কোয়ান্টাম ফাউন্ডেশনে।
আমরা পাঁচ ভাই বোন শিশু একাডেমী ও শিল্পকলা থেকে গান বাজনায় প্রশিক্ষণ নিলেও টিটো তা আর চর্চায় না রেখে সাংগঠনিক কার্যক্রমে মনোনিবেশ করে। ভোরের কাগজ পাঠক ফোরাম, যুগান্তর স্বজন সমাবেশ, সমকাল সুহৃদ সমাবেশ, বাধূনিস, রেঁনেসা, হ্যালো নাইন নাইন নাইনটি নাইন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, জালালাবাদ এসোসিয়েশনসহ নানা সংগঠন প্রতিষ্ঠা করে আবার প্রতিষ্ঠাকাল থেকে সম্পৃক্ত থাকে।
পরিবারের সর্বকনিষ্ঠ হয়েও সংগঠনের সাথে সাথে পরিবারের হাল ধরতে টিটোও ছিলো সমসংগ্রামী। পরিবারের একমাত্র উপার্জনকারী বাবার পাশে এক সময় টিউশনির মাধ্যমে সংসার পরিচালিত হয়েছে। আমাদের অতীত জীবনে অনেক কিছু টিটোর উপার্জনে কেনা। আমাদের আজকের তিনতলা ভবনের মালিকানা টিটোর উদ্যোগে আর বড় বোনের সাথে যৌথ প্রচেষ্টায়।
পঞ্চাশ পেরিয়ে টিটো দুই পুত্র সন্তান নিয়ে ঢাকায় থাকে। স্ত্রী সঙ্গীতশিল্পী ও প্রশিক্ষক। সংসারে সুখী হোক, দেশে সম্মানিত, বিদেশে খ্যাত, সম্মানিত হোক- শুভ জন্মদিনে এ শুভ কামনা রইল।
Design and developed by sylhetalltimenews.com