সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শিহাব উদ্দিন কে নিয়ে তৃণমূলের কিছু কথা…

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, মে ৭, ২০২৬

সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শিহাব উদ্দিন কে নিয়ে তৃণমূলের কিছু কথা…

Manual5 Ad Code

সিলেট মহানগর ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আসন্ন কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে জোর আলোচনায় রয়েছেন বর্তমান সহ- সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন । তৃণমূলের নেতাকর্মীদের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

Manual3 Ad Code

​শিহাব উদ্দিনের রাজনীতির হাতে খড়ি হয়ে সিলেটের রাজনীতির আতুর ঘর সিলেট সরকারি কলেজের ছাত্রদলের রাজনীতি করে তাছাড়া তিনি দীর্ঘদিন ধরে সিলেট মহানগর ছাত্রদলের রাজপথের একজন সক্রিয় ও পরীক্ষিত এবং ক্লিন ইমেজের রাজনৈতিক কর্মী হিসেবে ব্যাপক পরিচিত। ২৪ শের ছাত্র আন্দোলনে সম্মুখ সারির একজন জুলাই যোদ্ধা ও তিনি ছিলেন। বর্তমান তিনি মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি দলের প্রতিটি কর্মসূচিতে তার বলিষ্ঠ নেতৃত্ব ও উপস্থিতি নেতাকর্মীদের মাঝে এক আলাদা আস্থা তৈরি করেছে।​দলের মাঠপর্যায়ের কর্মীরা জানান, শিহাব উদ্দিন সবসময় সাধারণ ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি ছাত্রদলকে সুসংগঠিত রাখতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। যার ফলে এবার মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে তাকে দেখতে চান সিলেটের তৃণমূলের একটা বড় অংশ।

Manual7 Ad Code

​নিজের প্রার্থিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিহাব উদ্দিন বলেন, “ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে ছিল, আছে এবং থাকবে। শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমি কাজ করে যাচ্ছি। দল যদি আমাকে সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়, তবে সবাইকে সাথে নিয়ে ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী একটি ইউনিট হিসেবে গড়ে তুলব।”

​এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও তাকে নিয়ে চলছে নানামুখী আলোচনা। সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে তার এই অংশগ্রহণ সিলেট মহানগর ছাত্রদলে এক নতুন আমেজ সৃষ্টি করেছে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ