উচ্চতর স্কেল পাচ্ছেন আরও ২ হাজার শিক্ষক, কোন অঞ্চলের কত

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, মে ৩, ২০২৬

উচ্চতর স্কেল পাচ্ছেন আরও ২ হাজার শিক্ষক, কোন অঞ্চলের কত

Manual8 Ad Code

দেশের বেসরকারি স্কুল-কলেজের দুই হাজার একজন শিক্ষককে উচ্চতর স্কেলে উন্নীত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলের এক হাজার ৭৮২ জন এবং কলেজের ২১৯ জন।

 

Manual7 Ad Code

শনিবার (২ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মে মাসের এমপিও কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, মাউশি অধিদপ্তরের ৯ জন করে আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালক অংশ নেন।

Manual2 Ad Code

সভা সূত্রে জানা গেছে, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২৩৬, চট্টগ্রামের ১৫৮, কুমিল্লার ১২৮, ঢাকার ১৯৪, খুলনার ২৫৩, ময়মনসিংহের ২৬০, রাজশাহীর ২৮০, রংপুরের ২১৩ এবং সিলেটের ৬০ জন রয়েছেন।

অন্যদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৭, চট্টগ্রামের ৭, কুমিল্লার ২৭, ঢাকার ২৬, খুলনার ৩৭, ময়মনসিংহের ২৩, রাজশাহীর ৬৩, রংপুরের ১২ এবং সিলেটের ৭ জন রয়েছেন।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ