জকিগঞ্জ উপজেলা পূজা পরিষদ থেকে সজল ও রাজসকে বহিস্কার

প্রকাশিত: ৮:২৯ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৬

জকিগঞ্জ উপজেলা পূজা পরিষদ থেকে সজল ও রাজসকে বহিস্কার

Manual2 Ad Code

সংগঠনের গঠনতন্ত্র এবং সংগঠনের নীতি ও নিয়মপরিপন্থী কাজে লিপ্ত থাকায় পূজা পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি সজল কুমার বর্মন ও সাবেক সাধারণ সম্পাদক রাজস বিশ্বাসকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ বাতিলসহ সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।

Manual2 Ad Code

রোববার (১০মে) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের গঠনতন্ত্র ও নিয়মপরিপন্থী কাজে লিপ্ত থাকায় তাদেরকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ বাতিলসহ সংগঠন থেকে বহিস্কার করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ। ২৫ এপ্রিল পুজা পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে কাউন্সিল অধিবেশনের বিষয় নির্ধারণে এই বিশেষ সভার আয়োজন করা হয়।

Manual8 Ad Code

সভায় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূজা পরিষদ সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের গঠনতন্ত্রের ৭ এর ছ ধারা অনুযায়ী সংগঠনের নীতি ও নিয়ম পরিপন্থী কাজে লিপ্ত থাকায় পূজা পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি সজল কুমার বর্মন ও সাবেক সাধারণ সম্পাদক রাজস বিশ্বাস কে সংগঠনের প্রাথমিক সদস্য পদ বাতিলসহ সংগঠন থেকে বহিস্কার করা হয়।


পূজা পরিষদ সিলেট জেলা শাখা’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, সহ-সভাপতি কৃপেশ চন্দ্র পাল, যগ্ম সাধারণ সম্পাদক শৈলৈন কুমার কর, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিতু কান্ত দাস, সহ-সাংগঠনিক সম্পাদক লিপ্টন রঞ্জন দাস তালুকদার, কার্যনির্বাহ সদস্য প্রমোদ রঞ্জন দাস, নীলেন্দু ভূষন দে অনুপ, রনজিত কুমার চন্দ সন্তুষ, বিজয় ভূষন ধর, প্রচার সম্পাদক রজত কান্ত চক্রবর্তী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক প্রদীপ রঞ্জন দাস, সমাজ কল্যান সম্পাদক মঞ্জু লাল দাস-সহ-সাংস্কৃতিক সম্পাদক রিংকু চক্রবর্তী, সহ-গণসংযোগ সম্পাদক নিহার রঞ্জন রায়, সহ-পূজা সম্পাদক বিকাশ রঞ্জন দাস প্রমুখ।

Manual1 Ad Code

সভায় আগামি জুলাই মাসে অনুষ্ঠিতব্য জেলা সম্মেলনকে সামনে রেখে মেয়াদ উত্তীর্ণ উপজেলা শাখার সম্মেলন সম্পন করার জন্য উপজেলা শাখার নেতাদের প্রতি আহ্বান জানানো হয়।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ