সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

প্রকাশিত: ৮:৩৪ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৬

সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

Manual4 Ad Code

সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের ২০২৬–২০২৮ কার্যনির্বাহী মেয়াদের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ‘দৈনিক বাংলাদেশের আলো’র সিলেট জেলা প্রতিনিধি ও ‘আধুনিক টিভি’র পরিচালক মামুন চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘দৈনিক ঘোষণা’র বিশেষ প্রতিনিধি ও ‘পিবিটিভি’র সিলেট ব্যুরো শফিকুল ইসলাম।

Manual8 Ad Code

সোমবার (১১ মে) নগরীর জিন্দাবাজারস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এর আগে বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত ৩০ এপ্রিল পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম সোহেল (দৈনিক বাংলাদেশের আলো), সহ-সভাপতি রাজন আহমদ আরিয়ান (দৈনিক নববাণী), তোফায়েল আহমেদ (দৈনিক সিলেটের দিনরাত) ও আহমদ আল আনছার (জনতা টিভি)।

Manual8 Ad Code

সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফিজুর রহমান লিটন (দৈনিক দেশ প্রতিদিন)। কোষাধ্যক্ষ এনাম হোসেন (রিফাইন বাংলা) এবং সহ-অর্থ সম্পাদক মো. মামুনুর রশিদ (সুরমার দর্পণ)।

Manual1 Ad Code

সম্পাদকীয় পদে নির্বাচিতরা হলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাইফুল ইসলাম (সাপ্তাহিক কৃষাণ মাঝি), সহ-প্রচার সম্পাদক রাজন আহমদ ইপু (ভিউজ অফ সিলেট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আজিজুর রহমান জুনাইদ (নিউজবিট ২৪), সহ-ক্রীড়া সম্পাদক মো. আবু মুসা সরকার (দৈনিক বাংলাদেশ মিডিয়া), দপ্তর ও পাঠাগার সম্পাদক হাবিবুর রহমান সায়েম (দৈনিক সচিত্র সিলেট), তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিদয় আহমদ শিমুল (নগর সমাচার ২৪) এবং মহিলা সম্পাদক হ্যাপী জান্নাত (সিলেট তথ্যানুসন্ধান)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন মোস্তাফিজুর রহমান, মো. সাদেক আলী খান, হাসান মোহাম্মদ বদরুল, ফরহাদ হাসান, দেলওয়ার জাহান লিমন, মো. দুলাল আহমদ, মো. আব্দুল বাসিত, মোহাম্মদ জাকির হোসেন, মেহেদী হাসান রাতুল, তারেক ইসলাম নাজিম, জয়নুল আহমদ, শিবলুর রহমান রাহুল, আকাশ রায়, জাইনুল হুসেন সোহাগ, মাজেদ আহমদ, মো. হোসাইন আজমান ও মো. আল আমিন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী দুই বছর ক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। দায়িত্ব পাওয়ার পর নেতৃবৃন্দ বলেন, সিলেটের অনলাইন সংবাদকর্মীদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় সিলেট সিটি অনলাইন প্রেসক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে। ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে তারা সকলের সহযোগিতা কামনা করেছেন।

Manual2 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ