মোহাম্মদ সিরাজুল ইসলামের মৃত্যুতে  গভীর শোক প্রকাশ সামাজিক সংগঠনের

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২৬

মোহাম্মদ সিরাজুল ইসলামের মৃত্যুতে  গভীর শোক প্রকাশ সামাজিক সংগঠনের

Manual8 Ad Code

মোহাম্মদ সিরাজুল ইসলামের মৃত্যুতে  গভীর শোক প্রকাশ করেন সিলেট অলটাইম নিউজ ডট কম পরিবার,সুরমা খেলাঘর আসর সিলেট,পারমিতা পারম্ভীকা প্রকাশ এই সামমাজিক সংগঠনের পক্ষ থেকে  এই         শোক বার্তা ।

দক্ষিণ সুরমার উপজেলার নাজিরবাজারের ফরিদপুর গ্রামে ২৫/০৯/১৯৬৯ জন্ম গ্রহণ করেন।তিনি মোবারক আলী ও  আমিনা খাতুনের চতুর্থ সন্তান ।

উল্লেখ্য ৩৬০ আওলিয়ার অন্যতম সহচর শেখ ফরিদ এর নামে বিখ্যাত।

মোহাম্মদ সিরাজুল ইসলাম ১২ ভাই বোনের মধ্যে চতুর্থ সন্তান ছিলেন।

বর্ণাঢ্য ৬৮ বছরের জীবনে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করে সরকারি কৃষি ব্যাংক কর্মকর্তা হিসাবে  বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করেন।  ৩৫ বছরের  দীর্ঘ চাকুরী জীবন শেষ  করে ২০১৬  সালে অবসর জীবন শুরু করেন।

Manual5 Ad Code

গতকাল ১৭/০৫/২৬ রবিবার হার্টের সমস্যা নিয়ে  সিলেটের পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ভোর ৫ ঘটিকার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Manual2 Ad Code

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ সন্তান— ইন্জিনিয়ার পুত্র, কনসাল্টেন্সি ফার্মে কর্মরত  কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Manual3 Ad Code

সিলেট শহরের নবাব রোড, সৌরভ আবাসিক এলাকায় বাসিন্দা হিসাবে মসজিদ কমিটি, ব্যাংক কর্মকর্তাদের সংগঠন সহ বিভিন্ন কর্মকান্ড নিয়োজিত ছিলেন। রবিবার বাদ আছর দরগাহ হযরত শাহজালাল মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে দরগাহ গোরস্থানে দাফন  অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ