প্রয়াত হলেন অবসরপ্রাপ্ত জেলা নাজির আজহারুল হক

প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২৬

প্রয়াত হলেন অবসরপ্রাপ্ত জেলা নাজির আজহারুল হক

Manual8 Ad Code

সিলেটের জেলা প্রশাসনে চৌকশ মেধাবী কর্মঠ দক্ষ ও বিচক্ষণ কর্মচারী ছিলেন দেওয়ান আজহারুল হক চৌধুরী শাহীন। সিলেট কালেক্টরেটের বেশ কিছু দাপুটে জেলা প্রশাসক আজহারুল হকের কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে তাঁকে নেজারতের মত জনগুরুত্বপূর্ণ শাখায় জেলা নাজিরের পদে অভিষিক্ত করেছিলেন এবং দীর্ঘ বছর একই পদে বহাল রেখেছিলেন।

Manual3 Ad Code

দেওয়ান আজহারুল হক চৌধুরী শাহীন ১৯৮৮ সালের ১৯ ডিসেম্বর সিলেটের জেলা প্রশাসকের অধীনে “সার্টিফিকেট সহকারী’ পদে যোগদান করেন।

Manual4 Ad Code

হবিগঞ্জ জেলার নবীগঞ্জের পানি উমদাহ বাজারের দেওয়ান হেদায়েতুল ইসলামের পাঁচ ছেলে দুই মেয়ে এবং ছেলেদের মধ্যে মধ্যম আজহারুল হক নিজ বাড়িগে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে বাবার হাত ধরে সিলেটে বসবাস শুরু করেন। পরিবারের অন্যান্য সদস্যরা সিলেটে জন্মগ্রহণ করেন।

Manual2 Ad Code

পূর্ববাংলা ও স্বাধীন বাংলাদেশের দেশবরেণ্য রাজনীতিবিদ ও বিশিষ্ট পার্লামেন্টারিয়ান দেওয়ান ফরিদ গাজীর বংশধারার উজ্জ্বল নক্ষত্র দেওয়ান আজহারুল হক চৌধুরী জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য বেশক’টি গুরুত্ব শাখাসহ বালাগঞ্জ জৈন্তাপুর ও বিশ্বনাথ উপজেলায় কর্মরত ছিলেন।

সম্প্রতি দীর্ঘ চাকুরী জীবন থেকে অবসর গ্রহণ করেন। অবসরকালীন সময়ে তিনি সেখঘাটস্থ শুভেচ্ছা আবাসিক এলাকায় ৬ নং ছাইদা হাউসে বসবাস করেন।

Manual5 Ad Code

শারীরিক অসুস্থতার কারণে রোগ নির্ণয়ে পরীক্ষা নীরিক্ষা করতে গিয়ে তিনি ১৮ মে সোমবার সকাল সাড়ে দশটায় পার্কভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

একই দিনে হযরত শাহজালাল (র:) প্রাঙ্গণে বাদ আছর তাঁর নামাযের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ