রাহেনা, প্রিয় সহকর্মী, মেধাবী

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, মে ২৪, ২০২৬

রাহেনা, প্রিয় সহকর্মী, মেধাবী

Manual8 Ad Code

সাংবাদিক মনিকা ইসলাম :

Manual6 Ad Code

রাহেনা, প্রিয় সহকর্মী, মেধাব সাংবাদিক ও আমার আদরের ছোট বোন, আজ তোর মৃত্যুবার্ষিকী।
অনেক অভিমান, অনেক না বলা কষ্ট বুকের ভেতর নিয়ে তুই হঠাৎই চলে গিয়েছিলি। এই পৃথিবীটা যে কতটা ক্লান্তিকর আর নিষ্ঠুর হতে পারে, সেটা হয়তো তুই খুব কাছ থেকে অনুভব করেছিলি। তবুও তোর চলে যাওয়াটা খুবই কষ্টদায়ক ছিল।
তুই চলে গেলেও রেখে গেছিস অসংখ্য স্মৃতি—আমাদের হাসি, খুনসুটি, আড্ডা, একসাথে ঘুরে বেড়ানোর ছোট ছোট মুহূর্তগুলো। বিশ্বাস কর, এগুলো কখনো মুছে যাওয়ার নয়। আজও হঠাৎ কোনো স্মৃতি এসে বুকটা ভারী করে দেয়।
তোকে দোষ দেই না, শুধু আফসোস হয়—এত দায়িত্ব, এত মানুষ, এত ভালোবাসা ফেলে তুই এত তাড়াতাড়ি কেন চলে গেলি। জানিনা তুই কোথাও থেকে আমাদের দেখিস কিনা। যদি দেখে থাকিস, তাহলে নিশ্চয়ই আমার নীরবতা আর ভেতরের অগোছালো যুদ্ধগুলোও দেখতে পাচ্ছিস। আর যদি কোনো একদিন অন্য কোনো জগতে আবার দেখা হয়, তাহলে জমে থাকা অনেক কথা তোকে বলবো।
ভালো থাকিস, শান্তিতে থাকিস রেহেনা। তুই স্মৃতিতে আজও ঠিক আগের মতোই জীবন্ত।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ