নাগরিক আন্দোলন-এর আলোচনা সভা সম্পন্ন ‎

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, মে ২৬, ২০২৬

নাগরিক আন্দোলন-এর আলোচনা সভা সম্পন্ন  ‎

Manual2 Ad Code

যুক্তরাজ্য  ভিত্তিক সংগঠন বাংলাদেশ নাগরিক আন্দোলন (BNA) এর উদ্যোগে  বাংলাদেশে জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের দাবিতে গত ১০ মে ২০২৬ ইং রবিবার বিকেল সাড়ে আটটার দিকে লন্ডনের একটি অভিজাত হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎পলাশ রায়  এর সভাপতিত্বে ও  জেনারেল সেক্রেটারি এডভোকেট ইকবাল আহমদ লস্কর এর সঞ্চালনায় শুরু হওয়া সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চ ইন্টারন্যাশনাল এর সভাপতি নিজামুদ্দীন,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চ ইন্টারন্যাশনাল এর জেনারেল সেক্রেটারি আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সদস্য মো গিয়াস উদ্দিন সোহাগ, সদস্য মাওলানা মামুনুর রশীদ।

‎

‎প্রধান অতিথি নিজামুদ্দীন তার বক্তব্যে বলেন অতি শীঘ্রই বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন ও ১২ ফেব্রুয়ারী গণভোটে জনগণের মতামতের মূল্যায়ন করতে হবে। বর্তমান সরকারের কাছে তিনি জোর দাবী জানান, এছাড়াও তিনি বিভিন্ন বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সারগর্ভ আলোচনা করেন।

‎

 

 

 

এছাড়াও আলোচনা সভায় অন্যান্য  বক্তারা বলেন “জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে,  গণভোটের গণরায় মানতে হবে মানতে হবে, এবং “হাদী হত্যার বিচার চাই বিচার করতে হবে।

Manual7 Ad Code

‎সভায় উপস্থিত জনতাও ‘জুলাই সনদ মানতে হবে’, ‘গণভোটের রায় মানতে হবে’,’ হাদী হত্যার বিচার করতে হবে’ এধরণের শ্লোগানে মুখরিত করে তোলেন।

‎

‎বিশেষ অতিথি আব্দুল্লাহ মুহাম্মদ তাহের তার অগ্নি ঝরা বক্ত্যের মাধ্যমে আলোচ্য বিষয়গুলো উপস্থাপন করলে উপস্থিত শ্রোতাদের মধ্যে এক অন্যরকম আবেগ অবলোকিত হয়।

Manual5 Ad Code

‎

‎বিশেষ অতিথি মো. গিয়াস উদ্দিন সোহাগ আলোচ্য বিষয়গুলো অত্যন্ত যুক্তিযুক্ত ভাবে উপস্থাপন করলে উপস্থিত শ্রোতাদের মধ্যে এক পিনপতন নীরবতা উপলব্ধি হয়।

Manual3 Ad Code

‎

Manual6 Ad Code

‎বিশেষ অতিথি মাওলানা মামুনুর রশীদ খুবই চমৎকারভাবে আলোচ্য বিষয় নিয়ে বক্তব রাখেন এবং  উপস্থিত শ্রোতাদের ভালো ভাবে বুঝিয়ে দিতে সক্ষম হন।

‎

‎সভাপতির বক্তব্যে পলাশ রায় বলেন আশাকরি আমরা আজকের এই আলোচনা সভার মাধ্যমে বাংলাদেশের জনগণ তথা গোটা বিশ্ববাসীকে আমাদের দাবিগুলো বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি।

‎ পরিশেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার  সমাপ্তি ঘোষণা করেন।

‎সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ নাগরিক আন্দোলন এর সহ সভাপতি  আসাদুজ্জামান, সহ সেক্রেটারি মনিরুল ইসলাম, ইনকিলাব মঞ্চ ইন্টারন্যাশনাল এর সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, সদস্য আব্দুল মুহিত, সদস্য রফিক আহমদ, সদস্য ফজল আহমদ, শাহীন উদ্দিন, আহমেদ কবির, আমিনা বেগম, শংকর দাশ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ