নাগরী নিউজের সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী সফল প্রশিক্ষণের সমাপ্তি

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, জুন ৪, ২০২৬

নাগরী নিউজের সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী সফল প্রশিক্ষণের সমাপ্তি

Manual4 Ad Code

স্টাফ রিপোর্ট:
গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও পিআইবির প্রাক্তন জ্যেষ্ঠ প্রশিক্ষক ড. অলিউর রহমান বলেছেন, সিলেটের সাংবাদিকতার সুনাম দেশ জুড়ে। সত্যনিষ্ঠ পথে এখানকার সাংবাদিকদের পথচলা দেশজুড়েই প্রশংসিত। আর সে ধারা অব্যাহত রাখতেই এখনো সেই ঐতিহ্য বজায় রেখে সত্যনিষ্ঠ পথেই এগুচ্ছে এখানকার সংবাদপত্র এবং সাংবাদিকতা। আর সে ধারাকে এগিয়ে নিচ্ছেন সিলেটের কিছু পেশাদার সাংবাদিক। যা দেশের সকল অঞ্চলের জন্যই অনুকরণীয় দৃষ্টান্ত।

 

Manual4 Ad Code

 

Manual7 Ad Code


তিনি বলেন, সিলেটে নাগরী নিউজ নামে নতুন একটি অনলাইন সংবাদপত্রের যাত্রা শুরু হতে যাচ্ছে। আমি আশা করি নাগরী নিউজ সিলেটের সাংবাদিকতার ঐতিহ্য ধারণ করেই পথচলা অব্যাহত রাখবে।
বৃহস্পতিবার (৪ জুন) সিলেট নগরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে নাগরী নিউজ আয়োজিত দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
এ সময় তিনি নাগরী নিউজ সম্পাদক স্বপন শিকদারের এ মহতি উদ্যোগকে শুভ কামনা জানান।
নাগরী নিউজের ব্যবস্থাপনা সম্পাদক তারেক আহমদের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবীর, এনটিভি’র বার্তাকক্ষ সম্পাদক তরিকুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি মো. ফয়ছল আলম। অনুষ্ঠান শেষে নাগরী নিউজের সাংবাদিক কলাকুশলীদের মধ্যে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
এর আগে, সকালে প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে অলিউর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, দৈনিক কালের কন্ঠের যুগ্ম বার্তা সম্পাদক পার্থ সারথী দাস, এনটিভি’র বার্তাকক্ষ সম্পাদক তরিকুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি মো. ফয়ছল আলম।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ