বিসিবি’র পরিচালক নির্বাচিত হওয়ায় কাইয়ুম চৌধুরীকে কয়েস লোদীর অভিনন্দন

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬

বিসিবি’র পরিচালক নির্বাচিত হওয়ায় কাইয়ুম চৌধুরীকে কয়েস লোদীর অভিনন্দন

Manual8 Ad Code

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সিলেট জেলা বিএনপির সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ট্রাস্টি বোর্ডের সদস্য এবং দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী নূরজাহান মেমোরিয়াল ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

Manual1 Ad Code

রবিবার (৭ জুন) গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় তিনি এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় কয়েস লোদী বলেন, কাইয়ুম চৌধুরী শুধু একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্বই নন, বরং ক্রীড়া ও শিক্ষানুরাগী হিসেবেও তাঁর অবদান অনস্বীকার্য।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিসিবি’র নতুন পরিচালক হিসেবে আব্দুল কাইয়ুম চৌধুরীর এই অন্তর্ভুক্তি বাংলাদেশের ক্রিকেটকে আরও বেগবান করবে। বিশেষ করে সিলেটের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং স্থানীয় ক্রিকেটারদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে তিনি বলিষ্ঠ ও দূরদর্শী ভূমিকা রাখবেন।

Manual6 Ad Code

বিসিবি পরিচালকের দায়িত্ব পালনে আব্দুল কাইয়ুম চৌধুরীর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন কয়েস লোদী।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ