কাশ্যপ কল্যাণ পরিষদ সিলেট জেলা ও বিভাগীয় শাখার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান আগামীকাল

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৬


Manual6 Ad Code

বাংলাদেশ কাশ্যপ কল্যাণ পরিষদ সিলেট জেলা ও বিভাগীয় শাখার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান আগামীকাল  ২০ জুন শনিবার সকাল ১১টায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ ব্রহ্মমন্দিরে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশন এর সম্মাননীয় প্রশাসক জনাব আব্দুল কাইয়ূম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ট্রাষ্টি সুদীপ সেন বাপ্পু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, হিন্দু ধর্মীয় ট্রাস্টের সাবেক ট্রাস্ট্রি নিহার রঞ্জন দাশ বাচ্চু, মহালক্ষী গ্রীবা পীঠ জৈনপুর,দক্ষিণ সুরমা, সিলেট এর সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন ও কাশ্যপ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় মহাসচিব বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মিন্টু কুমার মন্ডল। সভাপতিত্ব করবেন পরিষদের সিলেট জেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সুখময় বিশ্বাস যাদব। অনুষ্ঠানে পরিষদের সকল ইউনিটের সদস্যদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন পরিষদের জেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সুখময় বিশ্বাস যাদব ও বিভাগীয় সাধারণ সম্পাদক সুসেন্দ্র চন্দ্র সরকার।

Manual7 Ad Code

বিজ্ঞপ্তি।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ