সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬

সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা

Manual5 Ad Code

উৎসবমুখর পরিবেশে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ২০২৫-২৬ইং সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে| শনিবার (২০ জুন) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগরস্থ ছালিম ম্যানশনের প্রধান কার্যালয়ে এই সবার আয়োজন করা হয়|

Manual7 Ad Code

সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি শ্রী চন্দন সাহার সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মোঃ জাহাঙ্গীর মিয়া|
সভায় বিগত বছরের কার্যক্রমের বিবরণী তুলে ধরে ২০২৫-২৬ইং সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতিক হোসেন|
উক্ত বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন গ্রুপের সাবেক সভাপতি মোঃ এমদাদ হোসেন ও ফালাহ উদ্দিন আলী আহমদ, সাবেক সহ-সভাপতি আব্দুল হামিদ, সাবেক সহ. সাধারণ সম্পাদক ˆসয়দ কামাল উদ্দিন ও আব্দুল হাসিম প্রমুখ|
সভায় অর্থ-সম্পাদক মোঃ জাকারিয়া ইমতিয়াজ জাকির ২০২৪-২৫ইং সালের অডিটকৃত হিসাব এবং ২০২৬-২৭ইং সালের সম্ভাব্য আয়-ব্যয়ের বাজেট পেশ করেন| উপস্থিত সদস্যদের বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে অডিট রিপোর্ট ও বাজেট পাস করা হয়|
সভায় ২০২৫-২০২৬ইং সালের গ্রুপের হিসাব নিরীক্ষার জন্য অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ সংক্রান্ত বিষয়ে সভায় আলোচনা করা হয়| আলোচনা ও পর্যালোচনা ক্রমে সর্বস্মতিতে গ্রুপের ২০২৫-২০২৬ইং সালের হিসাব নিরীক্ষার জন্য অডিটর হুদা হোসাইন এন্ড কোং, চাটার্ড একাউন্টেন্টস& কে হিসাব নিরীক্ষক নিযোগ দানের সিদ্ধান্ত গৃহিত হয় এবং ২৫,০০০/-টাকা অডিট ফি ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়|
সভায় বক্তারা বলেন, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ অঞ্চলের অন্যতম বৃহৎ এবং গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক সংগঠন| দেশের জ্বালানি খাত ও অর্থনৈতিক চাকা সচল রাখতে এই গ্রুপের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন| ব্যবসা-বাণিজ্যের বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে| বিশেষ করে কয়লা আমদানির ক্ষেত্রে বিদ্যমান আইনি বা প্রশাসনিক জটিলতাগুলো দূর করতে গ্রুপের পক্ষ থেকে জোরালো ভূমিকা রাখা প্রয়োজন|
সভার বিবিধ পর্বে ব্যবসায়ী নেতৃবৃন্দ গ্রুপের একটি স্থায়ী অফিস ঘর নির্মাণ, কয়লা ব্যবসাকে আরও গতিশীল করা এবং বকেয়া ভাঙ্গা এলসি’র বিল প্রাপ্তির ব্যাপারে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান|
সভার শেষাংশে সদ্য প্রয়াত গ্রুপের সাবেক সহ-সভাপতি প্রজেশ লাল দাস মন্টু বাবুর আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়| একই সাথে অসুস্থ সিনিয়র নেতৃবৃন্দ হাজী মোঃ দিলওয়ার হোসেন, হাজী কলন্দ আলী, ফটিক চন্দ্র সাহা, মোহাম্মদ আলাউদ্দিন, শামস উদ্দিন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দের দ্রুত রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়|

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ