সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র আংশিক আহ্বায়ক কমিটি গঠন ​আবদুস সালাম টিপু আহ্বায়ক, মাহমুদুল হাসান সাগর সদস্য সচিব

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র আংশিক আহ্বায়ক কমিটি গঠন ​আবদুস সালাম টিপু আহ্বায়ক, মাহমুদুল হাসান সাগর সদস্য সচিব

Manual6 Ad Code

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’-র মহানগর আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আবদুস সালাম টিপুকে আহ্বায়ক এবং মাহমুদুল হাসান সাগরকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

​ শনিবার (২০ জুন, ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম ইমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Manual6 Ad Code

​বিজ্ঞপ্তিতে নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৯০ দিনের (তিন মাস) মধ্যে সমস্ত নিয়ম মেনে সিলেট মহানগরের একটি গতিশীল ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত সিলেট মহানগর আংশিক আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন:

​আহ্বায়ক: আব্দুস সালাম টিপু (এমআইএস নং: ১৭৯৯৯)

​সিনিয়র যুগ্ম আহ্বায়ক: এম এ হাসান সাগর (এমআইএস নং: ২৫৩৫৯)

Manual3 Ad Code

​যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্ব): মোঃ মোস্তাফিজুর রহমান (এমআইএস নং: ২৩৩৬৭)

Manual7 Ad Code

​যুগ্ম আহ্বায়কবৃন্দ: মাহবুব হুসাইন (১৯৪৫৬), খান মোহাম্মদ সামি (২৫৯১৫), সুজন আহমদ (২৪৩০২), ফজলু মিয়া (২৩৫৩২), এবং মুস্তাকিম (২৪১৩৯)।

​সদস্য সচিব: মাহমুদুল হাসান সাগর (এমআইএস নং: ২৭৫১৭)

Manual8 Ad Code

​সদস্যবৃন্দ: আসাদুজ্জামান (৩৯৭১১) এবং সুমন রায় (৩২৩০৩)।

​এই কমিটিকে সার্বিক সহযোগিতা ও সমন্বয়ের জন্য সংগঠনের শীর্ষস্থানীয় সমন্বয়কবৃন্দ বিশেষ দায়িত্ব পালন করবেন। সমন্বয়ক প্যানেলে রয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও বিএনপি নেতা আফছর খান, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ দিনার, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।

​সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, নবনির্বাচিত এই কমিটির দক্ষ নেতৃত্বে সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’-র সাংগঠনিক কার্যক্রম আরও বেশি বেগবান, সুসংহত ও শক্তিশালী হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ