ভাস্কর-এর পঁয়ত্রিশ বছর পূর্তি ‘আমার শিক্ষক’ সংখ্যা

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬

ভাস্কর-এর পঁয়ত্রিশ বছর পূর্তি ‘আমার শিক্ষক’ সংখ্যা

Manual3 Ad Code

বিশিষ্ট কবি পুলিন রায় সম্পাদিত স্বনামধন্য লিটল ম্যাগাজিন ভাস্কর-এর পঁয়ত্রিশ বছর পূর্তি ‘আমার শিক্ষক’ সংখ্যা ২০ জুন ২০২৬ বের হয়েছে। এতে দুই বাংলার বিশিষ্ট লেখকগণ লিখেছেন।

Manual2 Ad Code

উল্লেখ্য, পুলিন রায় তার ছাত্র জীবন থেকে(১৯৯০ সালের একুশে ফেব্রুয়ারি থেকে) ‘ভাস্কর’ সম্পাদনা করে আসছেন। প্রথম কয়েকটি সংখ্যা ভাস্কর বের করেন টিউশনের টাকা দিয়ে বিজ্ঞাপনবিহীন। ক্রমশ ভাস্কর বাংলা ভাষার গুরুত্বপূর্ণ ও সুপরিচিত লিটল ম্যাগাজিন হিসেবে স্থান করে নিতে সক্ষম হয়। দ্বাদশ সংখ্যা ভাস্কর থেকে প্রতিসংখ্যায় একজন তরুণতম প্রতিশ্রুতিশীল লিখিয়েকে উপস্থাপন করে আসছেন। এ তালিকায় রয়েছেন কবি টি এম আহমেদ কায়সার, জফির সেতু, মোস্তাক আহমাদ দীন, সেজুল হোসেন, লায়লা ফেরদৌস ইতু, অথৈ নীড়, সুমন সুপান্থ, হাসান আওরঙ্গজেব ও অনিমেষ পিয়াস।
বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ারকে নিয়ে ২০১৪ সালে ভাস্কর-এর তিন শতাধিক পৃষ্ঠার একটি বিশেষ সংখ্যা বের হয়–যেটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে রেফারেন্স পাঠ্যভূক্ত হয়েছে। ভাস্কর সম্পাদক হিসেবে কবি পুলিন রায় ২০১১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিহ্ন সম্মাননা, ২০১৬ সালে বান্দরবানের সমুজ্জ্বল সুবাতাস সম্মাননা, ২০১৯ সালে ঢাকার সমধারা সম্মাননা, সিলেটের মাকুন্দা পদক ও মৌলভীবাজারের কোরাস সম্মাননা, ২০২৩ সালে কলকাতার স্বপ্ন কথা সম্মাননা ও স্বজন সস্মাননা এবং আগরতলার স্রোত সম্মাননা অর্জন করেন।

Manual5 Ad Code

——-আলাউদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক, সিলেট সাহিত্য পরিষদ।

এ সংক্রান্ত আরও সংবাদ