সিলেটে উদীচীর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত: সমকালীন সংকটে রবীন্দ্র-নজরুল দর্শনই মুক্তির পথ

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৬

সিলেটে উদীচীর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত: সমকালীন সংকটে রবীন্দ্র-নজরুল দর্শনই মুক্তির পথ

Manual4 Ad Code

বর্তমান বৈশ্বিক অস্থিরতা, সাম্প্রদায়িকতা ও মানবিক সংকটের এই সময়ে বিশ্বমানবতার পথ প্রদর্শনে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক। এই চেতনাকে বুকে ধারণ করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সিলেট জেলা সংসদের উদ্যোগে গত ০৩ জুলাই ২০২৬ শুক্রবার বিকাল পৌনে ছয়টা নগরীর শারদা স্মৃতি ভবনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হয়। উদীচীর শিল্পীকর্মীদের পরিবেশনায় নাচ, গান, কবিতা আর গুণীজনদের কথামালায় অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

 

 

Manual2 Ad Code

উদীচী, সিলেট জেলা সংসদের সভাপতি প্রদীপ দেবরায়ের সভাপতিত্বে সহ সাধারণ সম্পাদক ধ্রুব গৌতমের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু। অভ্যাগত সুধীজনের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো। প্রধান আলোচক হিসেবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যসৃষ্টিতে সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি কবি একে শেরাম।

Manual4 Ad Code

বক্তারা তাদের বক্তব্যে সমকালীন সামাজিক ও বৈশ্বিক বাস্তবতায় রবীন্দ্রনাথের মানবতাবাদ এবং নজরুলের সাম্য ও প্রতিবাদের চেতনাকে ধারণ করে সমাজ থেকে অন্যায়, বৈষম্য ও ভেদাভেদ দূর করে একটি ন্যায়ভিত্তিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের আহ্বান জানান।

 

 

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উদীচী, সিলেট জেলা সংসদের শিল্পীবৃন্দ একক ও সমবেত কন্ঠে রবীন্দ্র সংগীত ও নজরুলগীতি পরিবেশন করেন।

Manual7 Ad Code

“এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ”- শিরোনামে নজরুল-রবীন্দ্র জন্মজয়ন্তীতে উদ্বোধনি নৃত্য পরিবেশন করেন নাজনীন লিজা। এছাড়াও নৃত্য পরিবেশন করেন প্রিয়মা রায় সিঁথি, অর্পিতা দেব ও পল্লবী দে।

অভিজিৎ দাস জয় ও মৃনালকান্তি বৈষ্ণবের যৌথ পরিচালনায় উদীচীর সম্মেলক সংগীত পরিবেশন করেন রতন দেব, ধ্রুব গৌতম, বিপ্রেস রায় বায়রন, সন্দ্বীপ দেব, ত্বহা চৌধুরী, তাসনিয়া তাবাসসুম ইরিন, ঊর্মি ধর ষষ্ঠী, মো: শহীদুল ইসলাম, মেহেদী হাসান তাঈম।

সংগঠনের শিশু শিল্পী প্রকৃতি মৌনতা দেব, অনুরাধা চৌধুরী ও অনন্যা শ্রীনিধি একক সঙ্গীত পরিবেশন করে।

বড়দের মধ্যে একক সঙ্গীত পরিবেশন করেন ঊর্মী ধর ষষ্ঠী, বাসুদেব গোস্বামী, নিতাই রায়, শিল্পী চক্রবর্তী, রুবী বেগম, বিপ্রেশ রায় বায়রন, মৃনালকান্তি বৈষ্ণব, কল্লোল চক্রবর্তী, কিশোর আচার্য্য, বিজিত কুমার গোস্বামী (বিভু), রংপুর কুড়িগ্রামের সন্তান ও শিক্ষক ভবেশ চন্দ্র রায়, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের ননীগোপাল তালুকদার, ঢাকা বিক্রমপুরের সুকমল রায়, সুনামগঞ্জের শান্তিময় ভট্টাচার্য প্রমূখ।

Manual2 Ad Code

তবলায় সহযোগিতা করেন বিশাখ গোস্বামী, সীতাংশু চৌধুরী সুমিত, কল্লোল চক্রবর্তী, বিজিত কুমার গোস্বামী (বিভু), কী-বোর্ডে ছিলেন সুদীপ চক্রবর্তী, প্যাডে শাওন কর, মন্দিরায় ধ্রুব গৌতম।

উক্ত রবীন্দ্র নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে সিলেটের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল হাছান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগঠক নাজনীন লিজা, বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলার সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক মহিতোষ দেব মলয়, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট জেলার সভাপতি তানজিনা বেগম, চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার সভাপতি নাজিকুল রানা, কথাকলি সিলেট এর সভাপতি নীলাঞ্জন দাশ টুকু, নাট্যজন অরিন্দম দত্ত চন্দন, আব্দুল হক, উদীচীর সম্পাদকমন্ডলীর সাবেক সদস্য অরুণ কুমার সরকার, অধ্যাপক শীলা রাণী রায়, অলকা তালুকদার, সুপ্তা পাল, অত্রি ভট্টাচার্য চৈতী, সাবিত্রী দেব, নৈঋত দেব রুহান, প্রশান্ত সিংহ, ব্যাংক কর্মকর্তা রুমিতা সিনহা, নয়ন তালুকদার রনি, চৌধুরী দেলওয়ার হোসেন জিলম, নাট্যশিল্পী এখলাস আহমেদ তন্ময়, চারণবাউল বিমান তালুকদার, রাখাল সরকার, মিহির পুরকায়স্থ, প্রগতিশীল সংস্কৃতিকর্মী স্বপন মাহমুদ, খেলাঘর সিলেট জেলার সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল, মিহির রায়, সুরমা খেলাঘর আসরের সংগঠক মো: আলফাজ, ফাতেমা জান্নাত, লিটলম্যাগ অগ্নিশিখা সম্পাদক কবি সুমন বনিক, ব্যাংক কর্মকর্তা ও কন্ঠশিল্পী জয়দ্বীপ বিশ্বাস, নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সাধারণ সম্পাদক কবি মাসুদা সিদ্দিকা রুহী, নাট্যশিল্পী রজত চৌধুরী, নাট্য নির্দেশক অর্ধেন্দু দাশ, কাজী আব্দুল হান্নান, নাট্যশিল্পী অপু কুমার সেনাপতি, রোমান হোসেন, আহমুদুর রশীদ রিপন, হাবীবুর রহমান, কলেজ শিক্ষক ও কন্ঠশিল্পী রাজীব চৌধুরী, প্রধান শিক্ষক মন্টু কুমার সরকার, মিঠুন দাশ, সাগর কান্তি রায়, কয়েস আহমেদ, আব্দুল্লাহ আল ফারুক, সাহেদা পারভীন চৌধুরী, প্রিয়জন সিলেটের বিভাগীয় সভাপতি কবি শামীমা আক্তার ঝিনু, পপি রাণী দে, ইতি রাণী দে, শিবানী দে, মিহির দে, প্রণালী দে, বাঁধন দে, সুখময় দে, অসিত রায়, সমাজতন্ত্রবাদী নেতা সঞ্জুবীর রায়, জিসু রায়, জুবায়ের আহমেদ জুয়েল, জুলেখা আক্তার জুঁহি, আছমা বেগম, প্রগতিশীল সংস্কৃতিকর্মী মনীষা ওয়াহিদ, বুরহান উদ্দীন, মাসুক মিয়া, মোহন, ইমতিয়াজ, আরিফুল ইসলাম, সায়েরি, সেলিম রেজা, প্রগতি লেখক সংঘ সিলেট জেলার সহ সভাপতি মাধব রায়, ঋতুপর্ণা পাল, কলেজ শিক্ষক স্মৃতি দাশ, শুভেন্দু দাশ, বিকাশ চন্দ্র দাশ, কন্ঠশিল্পী হীরক গোস্বামী, ননী গোপাল, বিদিতা মন্ডল, মনোহর দে, নাট্যশিল্পী উজ্জ্বল চক্রবর্তী, সাংবাদিক এমরান ফয়ছলসহ বিভিন্ন বামপন্থী-প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ