সুরমা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রে, সিলেট শাখার পল্লীকবি জসীম উদ্দীনের ‘কবর’ কবিতার শতবর্ষ পূর্তি পালন

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬

সুরমা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রে, সিলেট শাখার পল্লীকবি জসীম উদ্দীনের ‘কবর’ কবিতার শতবর্ষ পূর্তি পালন

Manual1 Ad Code

‘এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে’ — পল্লীকবি জসীম উদ্দীনের অমর সৃষ্টি – ‘কবর’ কবিতা রচনার শতবর্ষ পূর্তি পালন করে আন্তর্জাতিক সাহিত্য সংগঠন সুরমা নন্দিনী সাহিত্য ও পাঠচক্র, সিলেট। গত ০৪ জুলাই ২০২৬ শনিবার সন্ধ্যা সাড়ে সাত টায় সিলেট মহানগরীর দরগাহ গেইটস্থ আইন শিক্ষা প্রতিষ্ঠান জাস এ সাহিত্যসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সাবেক সভাপতি গল্পকার জামান মাহবুব, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি মোশতাক চৌধুরী।
কবি আব্দুল মুকিত অপি’র সভাপতিত্বে সভায় আলোচকদের বর্ণনায় উঠে এসেছে কবির কাব্য রচনায় গ্রামিন জনপদ, মর্মস্পর্শী জীবনের কথা।
পল্লীকবি জসীম উদ্দীনের লেখা কবিতাটি শুধু প্রিয়জন হারানোর বেদনা নয় বাংলাদেশের গ্রামিন জীবনের একটি চিত্র গাঢ় বেদনা ও ভালোবাসার প্রতিচ্ছবি ফুঁটে উঠেছে। কল্লোল পত্রিকায় প্রথম ছাপানো হয় এবং সাড়া জাগানো এই লিখা পাঠ্যপুস্তকেও স্থান দখল করে নেয়।
সুরমান নন্দিনী’র সহসাধারণ সম্পাদক এম. আলী হোসাইন ও বাচিক শিল্পী রাজিয়া সুলতানার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদা সিদ্দিকা রুহী।
স্বরচিত লেখা পাঠ ও আলোচনায় অংশ নেন সুরমা নন্দিনীর উপদেষ্টা সদস্য, ড: এম শহীদুল ইসলাম, কবি কামাল আহমদ, সুরমা মেইল এর চীফ রিপোর্টার মোহাম্মদ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর চৌধুরী, প্রচার সম্পাদক এমরান ফয়ছল, সহ সাংস্কৃতিক সম্পাদক ফাতেহা বেগম। কার্যকরি কমিটির সদস্যবৃন্দ শরীফ গাজী, রিপন মিয়া, সহিদুল ইসলাম, সুমানা আফরোজা সুমি ও রাজন চক্রবর্তী আলোচনা, স্বরচিত কবিতা ও পল্লীকবি জসীম উদ্দীনের গান পরিবেশন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ