ওসমানীনগরে শারীরিক প্রতিবন্ধীর পাকা ঘরের ভিত্তিপ্রস্থর স্থান

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

ওসমানীনগরে শারীরিক প্রতিবন্ধীর পাকা ঘরের ভিত্তিপ্রস্থর স্থান

Manual6 Ad Code

সিলেটের ওসমানীনগরে শারীরিক প্রতিবন্ধী কাওছার আহমদের পরিবারের জন্য একটি পাকা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভি-এর অর্থায়নে এটি ২৭ তম প্রকল্প ঘরটি নির্মাণ করে দেয়া হচ্ছে। দাতা সংগঠন ঘরটি উসর্গ করেছে প্রয়াত সাংবাদিক হারুন রশিদের প্রতি। সাংবাদিক হারুন রশিদ দৈনিক যায়যায়দিনের ওসমানীনগর প্রতিনিধি ও ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।

Manual7 Ad Code

শনিবার (১৮ জুলাই) উপজেলার দয়ামীর ইউনিয়নের মিরারগাঁও গ্রামে শারিরিক প্রতিবন্ধি কাওছার আহমদের বাড়িতে আয়োজিত ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়।

Manual1 Ad Code

নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির বাংলাদেশ প্রতিনিধি মামুনুর রহমানের সভাপতিত্বে ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধানর বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি সাইফুর রহমান।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহিদ আহমদ,  ওসমানীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি রনিক পাল, ইউপি সদস্য এম রুম্মান আহমদ নোমান, প্রয়াত সাংবাদিক হারুন রশিদের সহোদর মাছুম আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক হারুন রশিদ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নানা উন্নয়নমূলক ও মানবিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রয়াত সাংবাদিক হারুন রশিদ তাঁর সততা, নিষ্ঠা ও মানবিক কর্মকান্ডের জন্য এলাকাবাসীর কাছে আজও শ্রদ্ধাভরে স্মরণীয়। তাঁর স্মৃতিকে ধারণ করে অসহায় মানুষের কল্যাণে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির এ ধরনের মানবিক উদ্যোগ নিঃসন্দেহে একটি মানবিক দৃষ্টান্ত হয়ে থাকবে। যুক্তরাজ্য ভিত্তিক সেচ্ছাসেবী নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির মানবকল্যানে এসব কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান তারা।

Manual5 Ad Code

ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে প্রায়াত হারুন রশিদের রুহের মাগফেরাত ও সংগঠনের সমৃদ্ধ কামনায় দোয়া পরিচালনা করেন মিরারগাঁও জামে মসজিদের সাবেক ইমাম লুকমান আহমদ।

প্রসঙ্গত, শারীরিক প্রবিন্ধীর ঘরটি নির্মানে সাড়ে ৫ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভি। যা প্রতিষ্ঠান দুটির ২৭ তম প্রকল্প।

এ সংক্রান্ত আরও সংবাদ