সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ এসোসিয়েশন’র সভাপতি নির্বাচিত কবি তাজুল ইসলাম

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ এসোসিয়েশন’র সভাপতি নির্বাচিত কবি তাজুল ইসলাম

Manual3 Ad Code

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়ীজ এসোসিয়েশন এর কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৭)অদ্য ২০ জুলাই ২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিত হয়।মোট ৪৮ ভোটের মধ্যে কবি মোঃ তাজুল ইসলাম ২৮ ভোট পেয়ে প্রথমবার অংশগ্রহণ করে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি নিরঞ্জন সিংহ ২০ ভোট পান।

Manual2 Ad Code

মোঃ তাজুল ইসলাম একজন স্বনামধন্য ইংরেজি শিক্ষক, শিক্ষাবিদ, মোটিভেশনাল স্পীকার, প্রাণবন্ত অনুষ্ঠান সঞ্চালক এবং শিক্ষানুরাগী ব্যক্তিত্ব।
সভাপতি পদে নির্বাচিত হওয়ার পূর্বে তিনি উক্ত এসোসিয়েশনে চারবার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আন্ত: শিক্ষা বোর্ড ফেডারেশনের যুগ্ম মহাসচিব হিসেবে সততা, সুখ্যাতি ও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেন।
সিলেট অলটাইম নিউজ পরিবারের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়। অভিনন্দন ও শুভেচ্ছা জানান সম্পাদক ও প্রকাশক এমরান ফয়ছল, উপদেষ্টা কনোজ চক্রবর্তী বুলবুল, ধ্রুব গৌতম, মো.কামাল আহমদ, মো.সানোয়ার আলী, মুজিব আহমেদ,এড.মো.মামুন হোসেন,  সৈয়দা সুরাইয়া জামান, মাসুদা সিদ্দিকা রুহী, মো.মিলন তালুকদার, সহিদুল ইসলামসহ তার শুভাকাঙ্ক্ষীরা। এ অঞ্চলে শিক্ষা বিস্তারে তিনি অনবদ্য ভূমিকা পালন করবেন- এ প্রত্যাশায় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।

Manual1 Ad Code