ঢাকা ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৬
দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের নবনির্মিত তেলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার পবিত্র জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে নবনির্মিত এই মসজিদের শুভ উদ্বোধন করেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মালেক। নামাজ পড়ান মাওলানা আহমদ আলী।
এ-সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী তাজরুল ইসলাম তাজুল, নবারুন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী লিয়াকত আলী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী আছাদ উদ্দিন, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: সানোয়ার আলী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর মালিক মল্লিক, ইউপি সদস্য আমিনুর রহমান মাসুম, সাবেক মেম্বার আলী ইমাম, মসজিদ কমিটির ক্যাশিয়ার মুহিব আহমদ, সেবুল আহমদ, বাবুল হোসেন, বাবলু মিয়া, রাজু আহমদ সহ এলাকার বিপুল সংখক মুরব্বীয়ান ও যুব সমাজের নেতৃবৃন্দ।
মসজিদ উন্নয়ন কমিটির আহবায়ক সারোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন তেলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নেছার আহমদ শেষে সমাপনী বক্তব্য দেন মসজিদের মোতাওয়াল্লী হাজী আজির উদ্দিন।
মসজিদ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ জানান, দেশের ও প্রবাসী দানশীল ব্যক্তিদের অনুদানের ফলে দৃষ্টি নন্দন মসজিদ নির্মাণ করা সম্ভব হয়েছে। এ পর্যন্ত প্রায় পোনে দুই কোটি টাকা ব্যয় করা হয়েছে। মসজিদের কাজ সম্পন্ন করতে আরও প্রায় এক কোটি টাকা প্রয়োজন।
অনুষ্ঠানে মসজিদের অযুখানার একটি ড্রয়িং সিলেট ৩ আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মালেকের নিকট হস্তান্তর করা হয়। অযুখানাটি নির্মাণে প্রায় ২২ লাখ টাকা ব্যয় হবে। সংসদ সদস্য অযুখানা নির্মাণে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
Design and developed by sylhetalltimenews.com