ডুংরিয়ায় থ্যালাসেমিয়া বিষয়ে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬

ডুংরিয়ায় থ্যালাসেমিয়া বিষয়ে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

Manual1 Ad Code

রোববার (২ আগস্ট) সোসাইটি অব ম্যাক্রো ইমপ্রুভমেন্ট অব লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট—স্মাইল (SMILE)-এর উদ্যোগে থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সিলেটের ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

এ কর্মসূচিতে চিকিৎসক ও বিশেষজ্ঞরা থ্যালাসেমিয়ার কারণ, লক্ষণ, চিকিৎসা এবং প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান। বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে অংশ নেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি ও হেমাটো-অনকোলজি বিভাগের প্রধান ও কনসালট্যান্ট হেমাটোলজিস্ট ডা. আবু ইউসুফ মো. নাজিম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. তুহিন বড়ুয়া তমাল এবং একই হাসপাতালের কনসালট্যান্ট পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. মো. বেঞ্জামিন।
স্মাইল এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারপারসন মিসেস কানিজ ফাতিমা , নির্বাহী পরিচালক জনাব দেলোয়ার জাহান চৌধুরী আপেল , সদস্য এম রেজাউল মুরাদ
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান।
একই দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এক পৃথক বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়.

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ