লন্ডনে খেলাফত মজলিসের গণ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

লন্ডনে খেলাফত মজলিসের গণ সমাবেশ অনুষ্ঠিত

Manual6 Ad Code

লন্ডন, ৯ আগস্ট ২০২৬: সিলেট-০৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। তিনি বলন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো বেশ কিছু দেশ শক্তিশালী রপ্তানি নীতি, মানবসম্পদ উন্নয়ন এবং সুশাসনের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক অবস্থাকে বদলে দিয়েছে।

তিনি বলেন, যদি আমরা বিদেশে টাকা পাচার বন্ধ করতে পারি, মেধার ভিত্তিতে যোগ্যদের নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করি এবং চামড়া, পাট ও তথ্যপ্রযুক্তির মতো সম্ভাবনাময় খাতের আশানুরূপ বিকাশ ঘটাতে পারি, তবে বাংলাদেশ দ্রুত একটি শীর্ষ সারির উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হবে।

Manual3 Ad Code

দেশের অর্থনৈতিক সংকটে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি টিকিয়ে রাখতে এবং দেশকে এগিয়ে নিতে অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। এই অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।

ভবিষ্যৎ প্রজন্মকে দেশের যোগ্য কাণ্ডারি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে মুফতি আবুল হাসান বলেন, একটি আদর্শ, সুশৃঙ্খল ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য আমাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আর এর জন্য জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। ধর্মীয় অনুশাসন ও সঠিক নৈতিক শিক্ষা ব্যতিরেকে কখনো আদর্শ চরিত্র গঠন সম্ভব নয়। সৎ, খোদাভীরু, দেশপ্রেমিক এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত প্রজন্মই আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে।

তিনি বলেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে সুশাসন প্রতিষ্ঠাসহ ঘুষ, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হবে। এর কোন বিকল্প নেই।

গতকাল ৮ আগস্ট, শনিবার, ইস্ট লন্ডনস্থ ফোর্ডস্কয়ার মসজিদ কনফারেন্স হলে বিকাল ৭টায় খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত এক গণ সমাবেশে তিনি প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন।

শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারীম মামরোখানীর পরিচালনা অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।

Manual5 Ad Code

তিনি বলেন, সমাজে সৎ ও আদর্শবান নেতৃত্ব আজ খুবই প্রয়োজন। তিনি মুফতি আবুল হাসান এমপির ভূয়সী প্রশংসা করে বলেন, সিলেট-০৫ আসনের জনগণ প্রতিনিধি নির্বাচনে ভুল করেনি। তাদের নির্বাচিত এই প্রতিনিধি আজ সারা বাংলাদেশে সৎ ও আদর্শবান নেতৃত্বের মডেল হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি বলেন, এমন সৎ ও যোগ্য নেতৃত্ব দেশের প্রতিটি সংসদীয় আসনে গড়ে তুলতে খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে।

Manual4 Ad Code

বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, আমরা লক্ষ করছি, বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে। তারা জুলাই সনদ প্রসঙ্গে জাতীয় নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা ভঙ্গ করেছে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে পতিত শেখ হাসিনার সরকারের পরিণতি ভোগ করতে হবে।

Manual7 Ad Code

আন্তর্জাতিক ক্বারী শায়েখ হাফিজ আহমাদ হাসানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে বিশেষ অতিথির মধ্যে আরও বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব আলহাজ্ব সদরুজ্জামান খান, যুক্তরাজ্য নর্থ শাখার সভাপতি মুফতি তাজুল ইসলাম, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা শওকত আলী, যুক্তরাজ্য নর্থ শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবীর।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিল অফ মস্কের চেয়ারম্যান শায়েখ হাফিজ মাওলানা শামসুল হক, হেফাজতে ইসলাম ইউকে এর সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুর রহমান মনোহরপুরী, উলামা মাশায়েখ ইউকে এর সাবেক সভাপতি শায়েখ মাওলানা মওদুদ হাসান, প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব এ কে এম আবু তাহের চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ইউকে শাখার সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি সালেহ আহমদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, জকিগঞ্জ এসোসিয়েশন এর সাবেক সভাপতি কামাল এম সি রহমান, জকিগঞ্জ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আবুল হুসাইন, ইসলামিক টিচার্স অ্যাসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি মাওলানা আবুল হাসনাত চৌধুরী, কাউন্সিলর মাওলানা ইলিয়াস আহমদ, শহীদ ওসমান হাদীর বড় ভাই শরীফ উমর হাদী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিয়ানি বাজার উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, যুক্তরাজ্য সাউথ শাখার সহ-সভাপতি হাফিজ মাওলানা এনামুল হক, যুক্তরাজ্য নর্থ শাখার সহ-সভাপতি মাওলানা সুলতান মাহমুদ, বার্মিংহাম শাখার সহ-সভাপতি শাহেদ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, কেম্ব্রিজ শাখার সভাপতি মাওলানা নুমান উদ্দিন, লুটন শাখার সভাপতি মাওলানা মাসরুর আহমদ বুরহান, সাউথেন্ড শাখার সভাপতি মাওলানা আশরাফুল মাওলা, লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাবির আহমদ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, হাফিজ মাওলানা আব্দুল কাদির, হাফিজ শেখ মুশতাক আহমদ, আব্দুল করিম উবায়েদ, মাওলানা আতাউর রহমান জাকির, হাফিজ মাওলানা কামরুল হাসান খাঁন, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, ড. আহজাবুল হক, কাজী মাওলানা আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুল গফুর, মাওলানা সালেহ আহমাদ ভূঁইয়া, মাওলানা ফুজায়েল আহমাদ নাজমুল, মাওলানা নুরুল আমীন, মুফতি মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আনিসুর রহমান, মাওলানা দিলওয়ার হোসাইন, মাওলানা আব্দুল খালিক শাহেদ, মাওলানা কাজী ইমদাদুল হক ছাকিব, তাওফিকুল ইসলাম ছাবির, হাফিজ মাওলানা আরশাদ হোসাইন, ফখরুল আবদীন মুর্শেদ প্রমুখ।

গণ সমাবেশে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুলসংখ্যক স্থানীয় প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ