সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখা’র আলোচনা ও পরিচিতি সভা ১৬ আগস্ট সফল করুন

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৬

সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখা’র আলোচনা ও পরিচিতি সভা ১৬ আগস্ট সফল করুন

Manual1 Ad Code

পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখা’র এক আলোচনা ও পরিচিতি সভা। আগামী ১৬ই আগস্ট (রবিবার) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লিসবনের নান্দনিক রেস্তোরাঁ এ সভা অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন, প্রবাসী সিলেটবাসীদের ঐক্য রক্ষা ও অধিকার আদায়, সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, বাংলাদেশে পর্তুগালের ভিসা অফিসের কার্যক্রম দ্রুত চালু করে প্রবাসীদের ভোগান্তি কমানো এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার, কুয়েত, সৌদি আরবসহ বিশ্বের প্রথম সারির এয়ারলাইন্সগুলোর ফ্লাইট চালুর ব্যবস্থা করার দাবি তোলা হবে। একই সাথে বিমানবন্দরে প্রবাসীদের সকল ধরনের হয়রানি বন্ধের আহ্বান জানানো হয়।

Manual7 Ad Code

এছাড়া সিলেটের দীর্ঘদিনের দাবি সিলেট-আখাউড়া রেলপথ ডাবল লাইনে উন্নীতকরণ, সিলেট-ঢাকা ৬ লেনের মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করা, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ ত্বরান্বিত করা এবং ২০২৭ সালের মধ্যে ওসমানী বিমান বন্দর টার্মিনালের কাজ শেষ করার দাবি জানান তাঁরা। পাশাপাশি বিমানবন্দরে আধুনিক দোতলা মসজিদ নির্মাণেরও প্রস্তাব রাখা হয়, যাতে পবিত্র হজ যাত্রীরা সেখান থেকেই এহরাম পরিধান করে যাত্রা করতে পারেন।

Manual1 Ad Code

এদিকে পর্তুগাল শাখার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সাফল্য ও সার্থকতা কামনা করেছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর।

Manual3 Ad Code

এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, সিলেটবাসীর ঐক্যবদ্ধ আন্দোলনই দাবি আদায়ের মূল শক্তি। প্রবাসীরা বছরে প্রায় ২০ হাজার কোটি টাকার রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করলেও সিলেট কেন অবহেলিত থাকবে?

আয়োজকরা উক্ত আলোচনা ও পরিচিতি সভায় পর্তুগালে বসবাসরত সকল প্রবাসী সিলেটবাসীকে উপস্থিত থেকে দিকনির্দেশনা ও মতামত প্রদানের মাধ্যমে দাবি আদায়ের সংগ্রামকে সফল করার আহ্বান জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ