বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে সিলেটে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের প্রার্থনা সভা

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে সিলেটে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের প্রার্থনা সভা

Manual1 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে শনিবার (১৫ আগস্ট) রাত ৮ ঘটিকায় সিলেট মহানগরীর জিন্দাবাজারস্থ শ্রী শ্রী জগন্নাথ জিউড় আখড়ায় এই ধর্মীয় প্রার্থনা সভার আয়োজন করা হয়।
উক্ত প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন কান্তি নাগ।

Manual8 Ad Code

সিলেট মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব রাজিব কুমার দে এবং সিলেট জেলা শাখার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস-এর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহ্বায়ক এবং সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা সমীর কান্তি পুরকায়স্থ।

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে সমীর কান্তি পুরকায়স্থ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সব ধর্ম ও বর্ণের মানুষের সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক ছিলেন। তিনি সবসময় একটি অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাতেন। আজ তাঁর এই শুভ জন্মদিনে জিন্দাবাজার শ্রী শ্রী জগন্নাথ জিউড় আখড়ায় সমবেত হয়ে আমরা স্রষ্টার নিকট তাঁর বিদেহী আত্মার মাগফিরাত, চিরশান্তি ও পরম কল্যাণ কামনা করছি।

Manual8 Ad Code

সভাপতির বক্তব্যে তুহিন কান্তি নাগ বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শই আমাদের পথ দেখায়। আমরা সকল সম্প্রদায়ের মানুষ আজ ঐক্যবদ্ধভাবে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং আগামী দিনে দেশের সম্প্রীতি ও শান্তি রক্ষায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।

Manual2 Ad Code

সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক বাবলু সিংহ, মহানগরের যুগ্ম আহবায়ক প্রানেশ দেব, সিলেট জেলার যুগ্ম আহবায়ক বাপ্পু দত্ত, সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির আহবায়ক সবুজ তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সঞ্জয় সিংহ, সদস্য সচিব বি পি দেব শুভ, সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য টিটন মল্লিক,মহানগরের আহ্বায়ক কমিটির সদস্য হিরন্ময় দেব হকেন, মহানগরের আহ্বায়ক কমিটির সদস্য অমিত ধর, সদস্য কনক কান্তি দাস,কতোয়ালি থানা কমিটির যুগ্ম আহবায়ক মিন্টু সিংহ, কতোয়ালি থানা কমিটির সদস্য দেবরাজ মজুমদার মান্না, সদস্য সজল কর,বিরাজ দাস, প্লাবন ভট্টাচার্য-সহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ ।

প্রার্থনা সভায় মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সুদৃঢ় সম্প্রীতি বজায় রাখার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনা করেন শ্রী শ্রী জগন্নাথ জিউড় আখড়ার পুরোহিত শ্রী নিপেন্ড চক্রবর্তী।

এ সংক্রান্ত আরও সংবাদ