কবি ও সংগঠক ধ্রুব গৌতম”র জন্মদিন পালন

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬

কবি ও সংগঠক ধ্রুব গৌতম”র জন্মদিন পালন

Manual6 Ad Code

ছড়াশিল্পীই শিশুর শুদ্ধ মনন তৈরীর কারিগর পুলিন চন্দ্র রায়:

Manual2 Ad Code

ছড়াসাহিত্যের ভাস্কর সম্পাদক কবি পুলিন চন্দ্র রায় বলেন, ছড়াশিল্পীই শিশুর শুদ্ধ মনন তৈরীর কারিগর। শিশুকে ঘুম পাড়াতে ঘুম পাড়ানীর ছড়া, খাওয়াতে গেলে ছড়া, খেলাধূলায় উদ্বুদ্ধ করতে ছড়া, এমন শিশু প্রতি মূহুর্তের ছড়াপাঠ শিশুদের মননকে পরিশুদ্ধ পথে ধাবিত করে। ছড়া, কবিতার প্রতি আগ্রহ গড়ে তুলে। ছড়াশিল্পী কবি সংগঠক ধ্রুব গৌতম একজন ছড়াকার, তার লেখা ছড়া সকল বয়স ও সময়ে প্রযোজ্য।গতকাল সোমবার ১৭ আগষ্ট সুধীজনের আয়োজনে সিলেট নগরের কেন্দ্রবিন্দু জিন্দাবাজারের একটি অভিজাত রেষ্টুরেন্ট কক্ষে সাংবাদিক এমরান ফয়ছল’র সঞ্চালনায় কবি ও লিটলম্যাগ “ভাস্কর” সম্পাদক পুলিন রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেট্রোপলিটন ল কলেজের অধ্যক্ষ এড. এম শহীদুল ইসলাম,কবি ও সাংবাদিক শিক্ষক সনজয় কুমার নাথ,প্রথম আলোর পত্রিকার সিলেটের ব্যুরো কবি সুমন কুমার দাশ, মহিনউদ্দিন মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান এনামুল হক চৌধুরী সোহেল, সাংবাদিক বাপ্পামিত্র,স্কাউট  এর অবসর প্রাপ্ত সহকারী কমিশনার  সিতাংশু বিশ্বাস, নাট্যকার মিলাদ বড় ভূইয়া,কবি ও সাংবাদিক মাসুদা সিদ্দিকা রুহী, দৈনিক সুরমা মেইল এর চিফ রিপোর্টার সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম,জাতীয় কবিতা পরিষদ বিভাগীয় কমিটির সিলেটের সিনিয়র সদস্য ফারুক হাসান সুজন,সিলেট অলটাইম নিউজ ডটকম এর উপদেষ্টা সৈয়দা সুরাইয়া জামান,নাট্যকার সোলেমান হোসেন চুন্নু,ওহী প্রকাশনী সিলেটের স্বতাধীকারী সাখাওয়াত হোসেন পীর,বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক মো.ইসমাইল মিয়া,

গ্রীণবাংলার অভিনেতা মো.রেজাউল হক তুহিন,জাতীয় কবিতা পরিষদ বিভাগীয় কমিটি সিলেটের অর্থ সম্পাদক সহিদুল ইসলাম,জেসমিন চৌধুরী, কবি মো.বাহাউদ্দীন প্রমুখ। আয়োজকদের পক্ষে ধ্রুব গৌতম কে অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি, সংগঠন, প্রতিষ্ঠান ফুল ও উপহার প্রদান করেন।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ