খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬

খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে:  মুফতি আবুল হাসান এমপি

Manual3 Ad Code

সিলেট-০৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মুফতি আবুল হাসান এমপি বর্তমান সমাজব্যবস্থায় নৈতিকতার চরম অবক্ষয় চলছে উল্লেখ করে বলেছেন, আমাদের সমাজব্যবস্থা এমনভাবে গড়ে উঠছে যেখানে সততার চেয়ে চাতুর্য এবং যোগ্যতার চেয়ে স্বজনপ্রীতি ও অর্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে। নেতৃত্বের সততার অভাবে সমাজে দুর্নীতি, অন্যায় ও বৈষম্য আশঙ্কাজনকভাবে বাড়ছে। মেধার অবমূল্যায়নের কারণে প্রকৃত দেশপ্রেমিক ও মেধাবীরা দেশ গঠনে ভূমিকা রাখার সুযোগ পাচ্ছেন না। এই সংকট থেকে আমাদের উত্তরণ হতে হবে। এর কোন বিকল্প নেই।

Manual6 Ad Code

তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে কেবল স্লোগান নয়, বাস্তবজীবনে সমাজের প্রতিটি স্তরে খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করতে খেলাফত মজলিস দায়িত্বশীলদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। তিনি দেশের যেকোনো সংকটকালে প্রবাসী দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করারও আহ্বান জানান। গতকাল ১৮ আগস্ট, মঙ্গলবার খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত এক দায়িত্বশীল সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সংগঠনের যুক্তরাজ্য সাউথ শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারীম মামরোখানীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুল আজিজ, আব্দুল করিম উবায়েদ, মাওলানা আব্দুল আহাদ, হাফিজ কাজী আব্দুর রহমান, ফুজায়েল আহমাদ নাজমুল, মাওলানা আনিসুর রহমান, মাওলানা মুতাসিম বিল্লাহ, কাজী ইমদাদুল হক, মাওলানা নাজমুল হক, তাওফিকুল ইসলাম ছাবির, শাহিদুল ইসলাম প্রমূখ।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ