সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৬

সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ

Manual8 Ad Code

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমার সামগ্রিক উন্নয়নে আমি সকল সময়েই আন্তরিক। বিগত সময়ে আমি যখন সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্বে ছিলাম, তখনও আপনারা দেখেছেন উত্তর সুরমার চেয়ে দক্ষিণ সুরমার উন্নয়নের ক্ষেত্রে আমি কোন বৈষম্য করিনি। বর্তমানে যদিও আমি সিলেট-৪ আসনের এমপি, তবু সরকারের একজন মন্ত্রী হিসেবে আমার সামর্থের মধ্যে আপনাদের এলাকার উন্নয়নে আমি কোন কার্পণ্য করবো না। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন।

Manual7 Ad Code

তিনি ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’ প্রণীত ২১ দফা সুপারিশনামা গ্রহণ করে বলেন, জনগণের কল্যাণে উপস্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বা দাবি পূরণে বর্তমান সরকার অগ্রণী ভূমিকা পালন করছে। আমার বিশ্বাস, সরকার কোনভাবেই আপনাদের হতাশ করবে না, ইনশাল্লাহ।
২১ দফা দাবি বা সুপারিশনামা তুলে ধরে তাঁর কাছে হস্তান্তর করায় তিনি ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে নগরির কুমারপাড়াস্থ মন্ত্রীর বাসভবনে সদর দক্ষিণ তথা দক্ষিণ সুরমা এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র পক্ষ থেকে দেয়া স্মারকলিপি গ্রহণ করে তিনি উপস্থিত দক্ষিণ সুরমাবাসির উদ্দেশ্যে একথাগুলো বলেন।
সংগঠনের আহবায়ক বিশিষ্ট শিল্পপতি হাজী আব্দুল আহাদ ও সদস্য সচিব চঞ্চল মাহমুদ ফুলর’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার রাতে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা এলাকার উন্নয়নের লক্ষ্যে স্মারকলিপিসহ ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’ প্রণীত ২১ দফা সুপারিশ বা দাবিনামার কপি তাঁর হাতে তুলে দেন। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন সংগঠনের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল মালেক তালুকদার, শাহ মোঃ আহমদুর রব, মোঃ নুরুল ইসলাম সুমন, শেখ মোঃ লায়েক মিয়া প্রমুখ।

 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ