এক ইনিংস ও ৪৭ রানে সিলেট টেস্ট বাংলাদেশের

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৫

এক ইনিংস ও ৪৭ রানে সিলেট টেস্ট বাংলাদেশের

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক :হাসান মুরাদের পর একদমই সময় নিলেন না তাইজুল ইসলাম। পরের ওভারে এসেই শেষ উইকেটটি তুলে নিলেন টাইগার স্পিনার। ব্যারি ম্যাককার্থি ফিরলেন ২৫ রানে। দ্বিতীয় ইনিংসে ৭০ ওভারে আয়ারল্যান্ড শেষ ২৫৪ রানে। সেই সঙ্গে এক ইনিংস ও ৪৭ রানে সিলেট টেস্টে জয় তুলে নিল বাংলাদেশ। ইনিংসে ৪ উইকেট নিয়েছেন অভিষিক্ত হাসান মুরাদ, ম্যাচে তার উইকেট ৬টি। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেয়া তাইজুল আগের ইনিংসে নেন ২টি।

বাংলাদেশের দরকার আর ১ উইকেট

Manual8 Ad Code

জর্ডান নিলকে ৩৬ রানে ফিরিয়ে ইনিংসে নিজের চতুর্থ উইকেট ধরলেন হাসান মুরাদ। সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিততে বাংলাদেশের দরকার আর ১ উইকেট। ৯ উইকেটে আয়ারল্যান্ডের সংগ্রহ ২৫২, পিছিয়ে ৪৯ রানে।

Manual2 Ad Code

লাঞ্চের পরই ম্যাকব্রাইনকে ফেরালেন নাহিদ

লাঞ্চের পর প্রথম ওভারেই ফিফটি করা অ্যান্ডি ম্যাকব্রাইনকে সাজঘরের পথ দেখালেন নাহিদ রানা। ৬১ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২০৪। ইনিংস ব্যবধানে জিততে টাইগারদের দরকার আর ২ উইকেট।

ম্যাকব্রাইনের ফিফটির পর লাঞ্চে আয়ারল্যান্ড

Manual8 Ad Code

১০৪ বল খেলে ৫২ রানে এখনও অপরাজিত অ্যান্ডি ম্যাকব্রাইন। ৬ রানে আরেক প্রান্তের ব্যাটার জর্ডান নিল। বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাতে আয়ারল্যান্ডের দরকার আরও ১০৩ রান। ইনিংস ব্যবধানে জিততে টাইগারদের দরকার আর ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৬০ ওভারে আইরিশদের সংগ্রহ ৭ উইকেটে ১৯৮।

Manual3 Ad Code

মুরাদের আঘাতের পর দরকার আর তিন উইকেট

অ্যান্ডি ম্যাকব্রাইন ও অ্যান্ডি বলবার্নির জুটি অবশেষে ভাঙলেন হাসান মুরাদ। ষষ্ঠ উইকেটে দুজন মিলে যোগ করেন ৬৬ রান। ৩৮ রানে অধিনায়ক বলবার্নিকে ফিরিয়ে ইনিংসের তৃতীয় উইকেট ধরলেন অভিষিক্ত মুরাদ। বাংলাদেশকে ব্যাটিংয়ে নামাতে আয়ারল্যান্ডের এখনও দরকার ১১৮ রান।

৫৫ ওভারে আইরিশদের সংগ্রহ ৭ উইকেটে ১৮৩। ৪৩ রানে অপরাজিত ম্যাকব্রাইন।

সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের সুবাস

৫ উইকেটে ৮৬ রানে সিলেট টেস্টের চতুর্থ দিন শুরু করে আয়ারল্যান্ড। দলীয় ১১৬ রানে ম্যাথু হ্যামফ্রিসকে ফেরান তাইজুল ইসলাম। সিলেট টেস্ট জিততে বাংলাদেশের দরকার ৪ উইকেট। টাইগারদের আবার ব্যাটিংয়ে নামাতে আয়ারল্যান্ডের করতে হবে আরও ১৫৩ রান।