রিশাদের বিগ ব্যাশ অধ্যায় যেমন ছিল

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৬

রিশাদের বিগ ব্যাশ অধ্যায় যেমন ছিল

Manual6 Ad Code

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লীগ বিগ ব্যাশ মাতান রিশাদ হোসেন। হোবার্ট হারিকেনসের হয়ে ১২ ম্যাচে ১৫ উইকেট প্রাপ্তির উজ্জ্বল স্মৃতি নিয়ে দেশে ফিরেন তিনি। প্রত্যাবর্তনের পর এবার মিরপুরে আলো ছড়ান রিশাদ। গতকাল ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি’ টুর্নামেন্টে ধূমকেতুর হয়ে নেন ৩ উইকেট। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে রিশাদ তার বিগব্যাশ অধ্যায়ের গল্প শোনান।

অস্ট্রেলিয়ায় প্রথমবার খেলতে গিয়ে সেখানকার ক্রিকেটারদের কাছ থেকে দেখেছেন রিশাদ। অজি ক্রিকেটারদের বিনয় তাকে আলাদা করে আকৃষ্ট করেছে। নিজের অভিজ্ঞতা জানিয়ে এই লেগ স্পিনার বলেন, ‘ওরা অনেক বিনয়ী। যত বড় ক্রিকেটার হোক না কেন, ওরা অনেক সরল। যে কারও সঙ্গে আরামসে মানিয়ে নেয়। আমার কাছে এটা ভালো লেগেছে যে বড়-ছোট কোনো কিছু দেখে না। আমি চেষ্টা করবো এ রকম থাকতে।’

Manual2 Ad Code

বিগ ব্যাশ চলাকালীন স্টিভ স্মিথ ও রিকি পন্টিংয়ের সঙ্গে রিশাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছিল। সেই ছবির পেছনের গল্প বলতে গিয়ে রিশাদ জানান, ‘আসলে ছবি আমিও তুলতে চাইনি। আমি বোলিং করছিলাম, ওনারা ডেকে বললেন এদিকে এসো। তার অনেক অনেক বন্ধুভাবাপন্ন, অনেক অনেক কিছু ওদের কাছে শেখার আছে। চেষ্টা করেছি কথা বলার, শেখার।’

রিশাদ যখন বিগ ব্যাশে দ্যুতি ছড়াচ্ছিলেন, তখন দেশের ক্রিকেটে বইছিল ঝড়। বিপিএল বয়কট থেকে শুরু করে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত-সবকিছুই ঘটেছে এই সময়ে। ক্যারিয়ারের সেরা ফর্মে থেকেও বিশ্বকাপে যেতে না পারার আক্ষেপ রিশাদের কণ্ঠেও স্পষ্ট। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন বিশ্বকাপ মিস করায় তাঁর খারাপ লাগছে কি না, রিশাদ উল্টো প্রশ্ন করেন-‘আপনাদের করছে না?’ উত্তর ‘হ্যাঁ’ আসার পর তিনি বলেন, ‘আমারও সেম (একই অবস্থা)।’

Manual5 Ad Code

বিগ ব্যাশ সংশ্লিষ্টরা বাংলাদেশের ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে রিশাদের কাছে জানতে চেয়েছেন। রিশাদ বলেন, ‘ওরা জিজ্ঞেস করছিল বাংলাদেশের তো অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, ওরা বাইরে খেলে না কেন। আমি বলেছি, সুযোগ এলে অবশ্যই খেলবে।’
অস্ট্রেলিয়ার সেই লড়াকু মানসিকতা এবং ভালো পরিবেশে অর্জিত শিক্ষা ক্যারিয়ারে কাজে লাগাতে চান এই তরুণ লেগ স্পিনার।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code