চার-ছক্কায় ফাইনালে সূর্যবংশী

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৬

চার-ছক্কায় ফাইনালে সূর্যবংশী

Manual1 Ad Code

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বিধ্বংসী রূপ ধারণ করলেন বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসের মাঝপথে আউট হওয়া এ তারকা ব্যাটার ১৫টি করে চার ও ছক্কার মারে খেললেন ১৭৫ রানের ইনিংস! যুব বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে দেড়শ’ ছোঁয়া ইনিংস দেখা গেল এবারই প্রথম। এছাড়াও আর বেশ কিছু রেকর্ড নিজের নাম লেখলেন সূর্যবংশী।

হারারেতে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৪১১ রান তোলে ভারত। এর মধ্যে প্রায় অর্ধেক রানেই অবদান ১৪ বছর বয়সী সূর্যবংশীর। ৮০ বলে তার ১৭৫ রানের ইনিংসটি সাজানো ১৫টি চার ও ১৫টি ছক্কা দিয়ে। ইনিংসের একাদশ ওভারে ফিফটি ছুঁয়ে ২০তম ওভারে সেঞ্চুরি পূরণ করেন তিনি। যুব বিশ্বকাপের ফাইনালে এ নিয়ে ষষ্ঠবার তিন অঙ্কের ব্যক্তিগত রান দেখা গেল। তবে সূর্যবংশীর এবারের ইনিংসটিই ফাইনালের সর্বোচ্চ। তারই পূর্বসূরি উন্মুখ চাঁদের ২০১২তে অস্ট্রেলিয়ার বিপক্ষে করা ১১১ রান ছিল এতদিনের রেকর্ড।

ইনিংসে সূর্যবংশীর ১৫০ রানই এসেছে বাউন্ডারি থেকে। এটি যুব ওয়ানডের রেকর্ড। আগে বাউন্ডারি থেকে সর্বোচ্চ রান ছিল শ্রীলঙ্কার হাসিথা বোয়াগোদার। ২০১৮তে কেনিয়ার বিপক্ষে ১৯১ রানের মধ্যে ২৮ চার ও ২ ছক্কায় ১২৪ রানই তিনি আদায় করেন বাউন্ডারি থেকে। সূর্যবংশীর হাঁকানো ১৫টি ছক্কাও যুব ওয়ানডের এক ইনিংসের রেকর্ড। এখানে নিজেরই আগের ১৪টি ছক্কার রেকর্ড ভাঙেন এ বাঁহাতি ব্যাটার।

Manual1 Ad Code

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এ নিয়ে সূর্যবংশীর ছক্কা হলো ৩০টি। এটিও রেকর্ড। কোনো এক আসর তো বটেই, টুর্নামেন্টের ইতিহাসেও এর চেয়ে বেশি ছক্কা নেই অন্য কারো। ২০২২ আসরে ১৮টি ছক্কা হাঁকান দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস।

যুব ওয়ানডে ক্যারিয়ারে সূর্যবংশীর সর্বোচ্চ রানের ইনিংসও এটিই। বয়সভিত্তিক ক্রিকেটে চতুর্থ সেঞ্চুরির মালিক সূর্যবংশীর চেয়ে পূর্বসূরিদের মধ্যে তার থেকে এগিয়ে কেবল চাঁদ (৫)। ফাইনালে ভারতের করা ৪১১ রানও দলীয় রেকর্ড। ২০২৪ আসরে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার করা ২৫৩ ছিল আগের সর্বোচ্চ।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

 

Manual1 Ad Code