ঢাকা ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৫
দীর্ঘদিন প্রবাসীরা নিজেদের ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার পর অবশেষে পোস্টাল ভোট বিডি নামের অ্যাপ উদ্বোধনের মাধ্যমে অনলাইনে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাউথ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ভাইস চেয়ারম্যান, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ইউনিভার্সাল আইডিয়াল কলেজের ট্রাস্টি, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী আব্দুর রশীদ বাবুল।
তিনি শনিবার (২৯ নভেম্বর) এক অভিনন্দন বার্তায় বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের চাহিদা অবশেষে পূরণ হলো। এতোদিন প্রবাসীরা নিজেদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এখন থেকে তা দূর হলো। বিশ্বের যেকোন দেশ থেকে প্রবাসী বাংলাদেশী নাগরিকরা ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন এবং নির্বাচনে অনলাইনের মাধ্যমে তারা ভোট প্রদান করতে পরবেন।
যুক্তরাজ্য প্রবাসী সাউথ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ভাইস চেয়ারম্যান,
আব্দুর রশীদ বাবুল
আবারো পোস্টাল ভোট বিডি নামের অ্যাপ চালু করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর (মঙ্গলবার) ঢাকা নির্বাচন ভবনের অডিটোরিয়ামে পোস্টাল ভোট বিডি নামের অ্যাপ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
Design and developed by sylhetalltimenews.com