ঢাকা ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৫
সিলেটের বিশিষ্ট লেখক ও কবি নিপু মল্লিক দৈনিক বিজনেস ফাইল এর ‘সিলেট মহানগর’ প্রতিনিধি সম্প্রতি নির্বাচিত হওয়ায় ২৭ নভেম্বর রোজ বৃহস্পতিবার স্বর্ণালী সন্ধ্যায় সিলেটের ঐতিহ্যবাহী মনিপুরী রাজবাড়ীর মোহন এডুকেশনে উনাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্টানে বিজনেস ফাইল এর পক্ষ থেকে সিলেট ব্যুরো চীফ বিদ্যা রত্ন রায় ও সুনামগঞ্জ জেলা প্রতিনিধি রকিব মিয়া তালুকদার উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সিলেট ব্যুরো চীফ বিদ্যা রত্ন রায় কবি নিপু মল্লিক এর সৃজনশীল লেখার ভূয়সী প্রশংসা করে বলেন, “তিনি একজন গুণী ব্যাক্তি। তিনি সিলেট জেলা কবিতা পরিষদের নির্বাচিত সভাপতি এবং কেন্দ্রীয় কমিটিরও কার্যনির্বাহী সদস্য পদে আসীন আছেন। দৈনিক বিজনেস ফাইলের সিলেট মহানগর শাখায় সম্প্রতি উনার যোগদানে উনার নেতৃত্বে দৈনিক বিজনেস ফাইল আরো এগিয়েই যাবে আপন মহিমায় সগৌরবে”।

তাঁর এ প্রাপ্তিতে সিলেট জেলা কবিতা পরিষদ এর নেতৃবৃন্দও আনন্দিত হয়েছেন। সিলেট জেলা কবিতা পরিষদের পক্ষ থেকে কবি নিপু মল্লিক কে ফুলেল শুভেচ্ছা জানান: কবি ও সংগঠক ধ্রুব গৌতম, কবি মাসুদা সিদ্দিকী রুহী, কবি মিহির মোহন, কবি শরিফ গাজী, কবি ফারুক হাসান সুজন, কবি শহিদুল ইসলাম লিটন, সাংবাদিক এমরান ফয়ছল , কবি বিহারি বাবু সহ প্রমুখ।
Design and developed by sylhetalltimenews.com