সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে “স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের” স্মরণ করে শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে “স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের” স্মরণ করে শ্রদ্ধা নিবেদন

Manual8 Ad Code

বিদ্যা রত্ন রায়ঃ ১৯৭১-এ দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানিদের হারিয়ে বাঙালির বিজয়ের এই অবিস্মরণীয় দিন ১৬ ডিসেম্বর। সেদিন বিশ্বে আমরা পেয়েছিলাম মানচিত্র, লাল-সবুজের পতাকা। বিজয়ের গৌরব মিশ্রিত দিনটি কে সকলেই স্মরণ করেন, শহীদদের শ্রদ্ধা জানান। আমরা ভুলিনি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা, পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

Manual5 Ad Code

এই বিজয়ের মূল্য অপরিসীম, এর মর্যাদা অক্ষুণ্ণ রাখা ও স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদেরও দায়িত্ব-কর্তব্য।

Manual6 Ad Code

জাতীয় সংবাদপত্র ‘দৈনিক বিজনেস ফাইল’ এর পক্ষ থেকে সাংবাদিকরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় উপস্হিত ছিলেন~
দৈনিক বিজনেস ফাইল সিলেটের ব্যুরো চীফ বিদ্যা রত্ন রায়, সিলেট ব্যুরো প্রতিনিধি প্রভাষক তপন চন্দ্র পাল, স্পোর্টস এন্ড কালচারাল রিপোর্টার জহিরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ রকিব মিয়া তালুকদার, সিলেট জেলা প্রতিনিধি সৈয়দ মুনিমুল হাসান আদিল, কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি আবিদ আহমেদ, সিলেট সদর উপজেলা প্রতিনিধি ইশতাক আলী চৌধুরী, সিলেট দক্ষিণ সুরমা উপজেলা প্রতিনিধি বিষ্ণুপদ চৌধুরী, কবি শহীদুল ইসলাম লিটন, মোহাম্মদ জাবেদ কাদির, মোঃ শামীম আহমেদ, সংগঠক পাপড়ী শ্যাম চৌধুরী, শিক্ষয়িত্রী শ্যামলী দাস সহ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ