কবি আবদুল গফ্ফার দত্তচৌধুরী স্মৃতি পর্ষদের কার্যকরী কমিটি গঠিত

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬

কবি আবদুল গফ্ফার দত্তচৌধুরী স্মৃতি পর্ষদের কার্যকরী কমিটি গঠিত

Manual7 Ad Code

কবি আবদুল গফ্ফার দত্তচৌধুরী স্মৃতি পর্ষদের কার্যকরী কমিটি গত ২০ জানুয়ারি মঙ্গলবার বিকালে নগরীর নজরুল একাডেমীতে অনুষ্ঠিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব, বীর মুক্তিযোদ্ধা, কবিপুত্র আলী মোসতাফা চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য, বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী সুকোমল সেন এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ও প্রশিক্ষক হিমাংশু বিশ্বাস, সদস্য কবি এ কে শেরাম, সাহিত্যমেদী সদস্য করবী দত্ত, নজরুল একাডেমীর সভাপতি ও সাবেক কাউন্সিলর সৈয়দ মিছবাহ।

Manual8 Ad Code

সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি আলী মোসতাফা চৌধুরীকে পুনরায় সভাপতি এবং ধ্রুব গৌতমকে সাধারণ সম্পাদক করে সদস্যবিশিষ্ট কবি আবদুল গফ্ফার দত্তচৌধুরী স্মৃতি পর্ষদ পুনর্গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি কবি এ কে শেরাম, সদস্যরা হলেন গল্পকার জামান মাহবুব, কবি সুমিতা দত্ত, সাহিত্যমোদী সংস্কৃতিকর্মী করবী দত্ত, নজরুল সংগীতশিল্পী সুকোমল সেন প্রমূখ। সংগঠনের শূণ্য দুটি পদে পরবর্তী সময়ে আলোচনা সাপেক্ষে পদভূক্ত করা হবে।

Manual6 Ad Code

সভার শুরুতে সংগঠনের সহ-সভাপতি কবি এনায়েত হাসান মানিক প্রয়াত হওয়ায় তাঁর সৃষ্টিকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সে সাথে সংগঠনের উপদেষ্টা এডভোকেট তবারক হোসেইনের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

Manual5 Ad Code

কবি আবদুল গফ্ফার দত্তচৌধুরীর ৫৯তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সকাল ০৯টা থেকে সারদা হলে কবির লেখা গানের প্রতিযোগিতা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের পরিকল্পনা গৃহীত হয়।

Manual4 Ad Code

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সুকোমল সেনের সাথে +৮৮০১৮২০২৭১২৮৮ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

এ সংক্রান্ত আরও সংবাদ