ঢাকা ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬
স্টাফ রিপোর্ট:দৈনিক শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার মো. মিলন তালুকদারের পিতা হাজী খলিলুর রহমান’র ৩য় মৃত্যুবার্ষিকী আজ সোমবার।
২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি রাত ৩ টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবদ্দশায় তিনি দীর্ঘ দিন দৈনিক সিলেটের ডাক পত্রিকার পেইস্টার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে এবং নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়সজন গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন মরহুমের পরিবারের সদস্যরা।
মরহুম খলিলুর রহমানকে পটুয়াখালি সদর উপজেলার কালিকাপুর (কলাবাগান) এলাকায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
Design and developed by sylhetalltimenews.com