যুক্তরাজ্যের মুউলভ্যালির কাউন্সিলর জাহাঙ্গীর হক রাজকে ‘অনার্স অ্যাওয়ার্ড’ ও সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

যুক্তরাজ্যের মুউলভ্যালির কাউন্সিলর জাহাঙ্গীর হক রাজকে ‘অনার্স অ্যাওয়ার্ড’ ও সংবর্ধনা প্রদান

Manual7 Ad Code

বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সারি ইউকের মুউলভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার ও সাবেক মেয়র, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজকে ‘অনার্স অ্যাওয়ার্ড’ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Manual1 Ad Code

গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের সারের ঐতিহ্যবাহী ফেচাম তান্দুরি রেস্টুরেন্টের হলরুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জাহাঙ্গীর হক রাজকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সিলেট জেলা প্রশাসন আয়োজিত “প্রবাসী সম্মাননা-২০২৫” অনুষ্ঠানে রাষ্ট্রীয়ভাবে প্রবাসী সম্মাননা লাভ করায় যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ এর সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মুউলভ্যালি এলাকার দীর্ঘদিনের জনপ্রতিনিধি হিসেবে কাউন্সিলর জাহাঙ্গীর হক রাজের অবদান এবং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সেবায় তার নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুউলভ্যালি কাউন্সিলের চেয়ারম্যান রজার অ্যাডাম, কাউন্সিলর ফিল হ্যামন্ড, কাউন্সিলর ডেভিড ড্র্যাপার, কাউন্সিলর লরেন্স পেনি। এছাড়াও নাফিল্ড হেলথ ক্লাবের একদল প্রতিনিধি, ব্রিটিশ রাজনীতিবিদ ও স্থানীয় প্রশাসন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুউলভ্যালি কাউন্সিলের চেয়ারম্যান কাউন্সিলর রজার অ্যাডাম তার বক্তব্যে জাহাঙ্গীর হকের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি আয়োজক আনিসুল হক সহ আগত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, মুউলভ্যালি কাউন্সিলর হিসেবে আমার বাবার এই অর্জন আমাদের পরিবারের পাশাপাশি পুরো কমিউনিটির জন্য গর্বের বিষয়। আগামীতে জাহাঙ্গীর হক রাজের কার্যক্রমের মাধ্যমে আরো অর্জন ভয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে কাউন্সিলর জাহাঙ্গীর হক রাজের পুত্র এবং ফেচাম তান্দুরি রেস্টুরেন্টের ম্যানেজিং ডিরেক্টর আনিসুল হক-এর আয়োজনে নৈশভোজ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পূর্ণ হয়। বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ