সিলেটের ওসমানীনগরে নকশী বাংলা ফাউন্ডেশন’র রামাদান ফুডপ্যাক বিতরণ

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৬

সিলেটের ওসমানীনগরে নকশী বাংলা ফাউন্ডেশন’র রামাদান ফুডপ্যাক বিতরণ

Manual3 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে সুবিধাবঞ্চিত মানুষ এর মাঝে রামাদান ফুডপ্যাক বিতরণ করেছে বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা, নকশী বাংলা ফাউন্ডেশন।

Manual3 Ad Code

গতকাল মঙ্গলবার (৩রা মার্চ ) সিলেটের ওসমানীনগর উপজেলা আঙ্গিনায় উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী মধ্যে রামাদানের ফুডপ্যাক বিতরণ করা হয়।

Manual4 Ad Code

নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল
শাহীনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা’র নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা।
তিনি তার বক্তৃতায় বলেন, দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় অর্জন। বর্তমান সরকার সমাজের অসহায় মানুষের পাশে থাকতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো ও তাদের অবস্থান থেকে মানবতার কল্যাণে কল্যানে কাজ করছে।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিনত করা সম্ভব।
তিনি নকশী বাংলা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে তাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।
দি নিউ নেশন ও দৈনিক জনকণ্ঠের সিলেট ব্যুরো প্রধান এস এ শফি’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দয়ামীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন।
সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ফাউন্ডেশনের সহ-সভাপতি আব্দুল আজিজ সংগঠনিক সম্পাদক মাওলানা ওসমান গনি, দৈনিক জালালাবাদের ওসমানীনগর প্রতিনিধি মুহিব হাসান,দৈনিক সিলেটের ডাক এর ওসমানীনগর প্রতিনিধি
কয়েছ মিয়া,দৈনিক ইনকিলাবের ওসমানীনগর প্রতিনিধি মাওলানা আবুল কালাম, দৈনিক অর্থনীতির কাগজ সিলেট প্রতিনিধি শিব্বির আহমদ,নকশী বাংলা ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন সহ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।
প্রতিটি ফুডপ্যাকে ছিল চানা, ডাল, তেল, পেয়াজ, আলু, মুড়ি ইত্যাদি।

এ সংক্রান্ত আরও সংবাদ