ওসমানীনগরে কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্যোগে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২৬

ওসমানীনগরে কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্যোগে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত

Manual4 Ad Code

শিব্বির আহমদ, ওসমানীনগর (সিলেট): সিলেটের ওসমানীনগরে আজ মঙ্গলবার (৩রা মার্চ ) সন্ধ্যা ৭টায় উপজেলার গলমুকাপন গ্রামে অবস্থিত কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্যোগে এক গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

অনুষ্ঠানে মালয়েশিয়া প্রবাসী শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী এবং ওয়ান ডিরেকশন ক্যাটল ফার্মের প্রতিষ্ঠাতা, কনফিডেন্স কোচিং সেন্টারের পৃষ্ঠপোষক জনাব এইচ.কে. বুলবুল ভাইকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান ও প্রতিষ্ঠানটির প্রতি সার্বিক সহযোগিতার স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনা প্রদান করা হয়।

Manual8 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন কনফিডেন্স কোচিং সেন্টারের পরিচালক মোজাক্কির আহমেদ নাজু, সিনিয়র শিক্ষক মিহাদ হাসান, সহকারী শিক্ষক রাকিব আহমেদ এবং প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নাবিল আহমেদ, সাইম আহমেদ ও রাফি আহমেদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ