নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদের ভিত্তিতে সমন্বিত কৌশল প্রণয়নের সুপারিশ টিআইবির

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৬

নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদের ভিত্তিতে সমন্বিত কৌশল প্রণয়নের সুপারিশ টিআইবির

Manual3 Ad Code

সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে কৌশলগত সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামত রূপরেখা, নির্বাচনি ইশতেহার এবং জুলাই সনদের ভিত্তিতে একটি সমন্বিত কৌশল ও পথরেখা প্রণয়নের সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (৫ মার্চ) টিআইবির অডিটোরিয়ামে আয়োজিত ‘সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য: টিআইবির সুপারিশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ সুপারিশ তুলে ধরা হয়।

প্রবন্ধ উপস্থাপনকালে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ অনুযায়ী নির্ধারিত সমন্বিত কৌশল ও পথরেখার ভিত্তিতে বাস্তবায়নযোগ্য সব কর্মপরিকল্পনার মূলধারায় সুশাসন ও দুর্নীতিবিরোধী উপাদান সক্রিয় ও অবশ্যপালনীয় হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।

Manual8 Ad Code

তিনি বলেন, দুর্নীতির কার্যকর ও দৃশ্যমান নিয়ন্ত্রণ ও প্রতিরোধ ছাড়া সরকারের অন্য কোনো অঙ্গীকার বা উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব হবে না।

সুপারিশে আরও বলা হয়, দুর্নীতিবিরোধী নির্বাচনি অবস্থান ও প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের সুযোগ ও সক্ষমতার পাশাপাশি বহুমুখী প্রতিকূলতা ও ঝুঁকির উৎস, স্বরূপ ও প্রক্রিয়া চিহ্নিত করে তা মোকাবিলায় উপযুক্ত কৌশল গ্রহণ করতে হবে।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত অধ্যাদেশগুলোর মধ্যে কোনগুলো কোন যুক্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপিত হবে বা হবে না, তা স্বচ্ছতার স্বার্থে স্বতঃপ্রণোদিত হয়ে প্রকাশ করতে হবে।

সুপারিশে আরও বলা হয়, ক্ষমতাসীন দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী-সমর্থক, আমলাতন্ত্র এবং ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীর মধ্যে দৃশ্যমান ‘এবার আমাদের পালা’ সংস্কৃতির বিকাশ রোধে দল ও সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দল ও দলীয় অঙ্গসংগঠনসহ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে শুদ্ধতা চর্চা নিশ্চিত করতে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নির্দেশনা জারি করতে হবে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ