বিওয়াইডি সিলেট অ্যালামনাইদের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের মতবিনিময়

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৬

বিওয়াইডি সিলেট অ্যালামনাইদের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের মতবিনিময়

Manual5 Ad Code

বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন (BYD) সিলেট অ্যালামনাইদের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনে নিযুক্ত সহকারী হাইকমিশনার জনাব অনিরুদ্ধ দাস।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন ২০২৩ ব্যাচের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এলামনাই সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ে অংশ নেন। মতবিনিময় শেষে তিনি উপস্থিত সবার সঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

Manual5 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব (প্রেস, ইনফরমেশন, কালচার অ্যান্ড এডুকেশন)  রাজেশ ভাটিয়া।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কনস্যুলার অফিসার  অসিত দত্ত এবং কর্মকর্তা অফিসার জনাব কেশব।

Manual4 Ad Code

মতবিনিময়কালে সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক উন্নয়ন জোরদারের নানা দিক নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি দুই দেশের তরুণ প্রজন্মের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির গুরুত্বও তুলে ধরেন।

Manual8 Ad Code

এসময় বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন সিলেট অ্যালামনাইদের মধ্যে ২০২২ ব্যাচ থেকে উপস্থিত ছিলেন জান্নাতুল নাজনীন আশা, উত্তম কাব্য ও নাহিদা খান সুর্মি।

এছাড়া ২০২৩ ব্যাচের অ্যালামনাইদের মধ্যে উপস্থিত ছিলেন রিফাত আরা রিফা, দেবজ্যোতি চৌধুরী, স্বপ্নীলা চৌধুরী, অনিক সিনহা, জয়িতা বণিক ও শুভ ধর।

অনুষ্ঠানটি সিলেট অঞ্চলের ইয়ুথ ডেলিগেশন অ্যালামনাইদের পারস্পরিক যোগাযোগ ও ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ