ঢাকায় ভারতীয় হাই কমিশনের ইফতার: বাংলাদেশ–ভারত বন্ধুত্ব আরও জোরদারের প্রত্যয়

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৬

ঢাকায় ভারতীয় হাই কমিশনের ইফতার: বাংলাদেশ–ভারত বন্ধুত্ব আরও জোরদারের প্রত্যয়

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন পবিত্র রমজান মাস উপলক্ষে ৭ মার্চ ২০২৬ এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের বিশিষ্ট অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, ভারত ও বাংলাদেশ-এর মধ্যকার সম্পর্ক কেবল রাষ্ট্রীয় পর্যায়েই সীমাবদ্ধ নয়; দুই দেশের মানুষের মধ্যে গভীর সামাজিক ও পারিবারিক বন্ধন রয়েছে, যা এই সম্পর্ককে সত্যিকার অর্থেই জনগণকেন্দ্রিক করে তুলেছে।

Manual3 Ad Code

তিনি আরও উল্লেখ করেন, দুই দেশের বন্ধুত্বের ভিত্তি নিহিত রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১৯৭১-এর সময়কার অভিন্ন আত্মত্যাগের ইতিহাসে। সেই ঐতিহাসিক বন্ধনই আজও দুই দেশের সহযোগিতা ও আস্থার সম্পর্ককে আরও দৃঢ় করে চলেছে।

Manual3 Ad Code

হাই কমিশনার বলেন, দুটি উচ্চাকাঙ্ক্ষী ও অগ্রসরমান সমাজ হিসেবে ভারত ও বাংলাদেশ একটি নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে। পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগের মাধ্যমে তারা কেবল নিজেদের নয়, বরং সমগ্র অঞ্চলের জন্যও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

তিনি একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বলেন, এই ইফতার অনুষ্ঠানে বাংলাদেশের সমাজের বিভিন্ন স্তরের অতিথিদের উপস্থিতি দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে যৌথ অঙ্গীকারেরই প্রতিফলন।

Manual8 Ad Code

ইফতার অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের ও বিভিন্ন রাজনৈতিক দলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকার ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ব্যবসায়িক মহলের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ, চিন্তাবিদ ও সাংস্কৃতিক সংগঠনসমূহের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের অতিথিরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ