আবার ও মানুষের সুখদুখের সাথী হতে চান সৈয়দ ফয়জুল হোসেন ফয়লা

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬

আবার ও মানুষের সুখদুখের সাথী হতে চান সৈয়দ ফয়জুল হোসেন  ফয়লা

Manual2 Ad Code

মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে এবং দেশকে উন্নত-সমৃদ্ধকরণে অবদান রাখতে

আমি আবারও আপনাদের সেবায় ও সুখদুখের সারথি হতে আপনাদের মাঝে ফিরে আসতে চাই।তাই আগামী ইউপি র্নিবাচনে মেম্বার পদপ্রার্থী হয় র্নিবাচিত হয়ে আপনাদের দোয়া ওভালোবাসায় আসতে চাই।আমি বিগত দিনেও নিবার্চিত না হয়ে ও আমি আপনাদের সুখেদুখে পাশেছিলাম আজীবন থাকব।   দক্ষিণ সুরমা ৬ নং লালাবাজার ইউনিয়নের ২নং ওর্য়াডের তিন তিনবারের সাবেক মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করা  সমাজসেবক সৈয়দ ফয়জুল হোসেন ফয়লা তিনি এসব কথা গুলো বলেন।

Manual2 Ad Code

তি‌নি ব‌লেন, চেয়ারম্যান-মেম্বার না হলে কারো জীবন ব্যর্থ হয়ে যাবে এমনটি ভাবা ঠিক নয়। জনপ্রতিনিধি না হয়েও মানসিকতা এবং দেশপ্রেম থাকলে দেশের উন্নয়নে অবদান রাখা যায়।আমাদের মধ্যে শ্রেণিভেদ আছে, পেশার ভিন্নতা, ধর্মীয় ও বর্ণের পার্থক্য আছে। ভিন্নতা থাকতে পারে কিন্তু আমরা মানুষ। যার যা প্রাপ্য সম্মান তাকে দিতে হবে। সব পেশার প্রতি সম্মানবোধ রাখা উচিত। দেশের উন্নয়নে কাউকে হেয় করার সুযোগ নেই। কাউকে বাদ দিয়ে উন্নত দেশ গড়া সম্ভব নয়। তাই সব ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে।’

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ