বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির উদ্যোগে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরীকে সংবর্ধনা

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৬

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির উদ্যোগে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরীকে সংবর্ধনা

Manual7 Ad Code

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে সিলেট জেলা পরিষদের প্রশাসক, বিয়ানীবাজারের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ আবুল কাহের চৌধুরী শামীম-কে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Manual7 Ad Code

গত ১৭ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি অভিযাত হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেটের সাবেক সিভিল সার্জন ডাঃ ফয়েজ আহমদের সভাপতিত্বে ও সিনিয়র আইনজীবী জুবের আহমদ খানের সঞ্চালনায় সংর্বধিত অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য ইসমত ইবনে ইসহাক (সানজিদ) এর পবিত্র কুরআত তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি ও হোটেল স্টার প্যাসিফিক-এর স্বত্বাধিকারী ফালাউদ্দিন আলী আহমদ, বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কবির খান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিয়ানীবাজার উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুদ দাইয়ান, চারখাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ হাকিম আহমদ, বাগবাড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান, ব্যংকার আব্দুল আহাদ, আব্দুল ফাত্তাহ বক্সী, রাজ্জাকুজ্জামান চৌধুরী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী, শিক্ষাবিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধিত অতিথি জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেন, রাজনীতির পাশাপাশি দেশ, জাতি ও সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছি। কাজের মূল্যায়ন হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর দেয়া দায়িত্ব আমি আন্তরিকতার সাথে পালন করে যাচ্ছি। তিনি বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, সিলেটের সার্বিক উন্নয়নে জেলা পরিষদের কার্যকর উদ্যোগ নেয়া হয়েছে। তা ধারাবাহিক ভাবে বাস্তবায়ন হচ্ছে। অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
বক্তারা বলেন, জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সরকারি-বেসরকারি সকল পর্যায়ের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের সংবর্ধনা আয়োজন সংশ্লিষ্টদের উৎসাহিত করবে এবং ভবিষ্যতে উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান হবে বলে আশ^াবদ ব্যক্ত করেন বক্তাগণ। বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ