ঢাকা ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৬
ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের পতন অনিবার্য বলে মন্তব্য করেন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল এর মানববন্ধনে বক্তারা।
গত ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের সামনে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন ইক্যুয়াল রাইটস ইন্টারন্যাশনাল কর্তৃক “Stop the Abuse of Power: Support a National Referendum” বা ক্ষমতার অপব্যবহার বন্ধ করুন: জাতীয় গণভোটকে সমর্থন করুন” শীর্ষক একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশটি পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল নওশীন মুস্তারী মিয়া সাহেব ও সভাপতিত্ব করেন সহ-সভাপতি মোঃ রোকতা হাসান।
উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চ ইন্টারন্যাশনাল এর সভাপতি জননেতা নিজামুদ্দীন, বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল মালিক, আব্দুল মুহিত, রফিক আহমদ, ফজল আহমদ, ইআর আইয়ের সহ-সভাপতি রুবেল আহমদ, জয়েন্ট সেক্রেটারি সৈয়দ আব্দুল আজিজ মিলাদ, জয়েন্ট সেক্রেটারি মোঃ ইউসুফ মিয়া, মাইনোরিটি রাইটস সেক্রেটারি আইন উদ্দিন, ক্যাম্পেইন সেক্রেটারি মোঃ বদরুল ইসলাম, স্ট্যান্ড ফর হিউম্যান রাইটসের অফিস সেক্রেটারি সৈয়দ জুয়েল, ইআরআই এর সহ-সভাপতি মো: ওসমান গনি, মোঃ হাসমত আল হাবিব, মো: ইমাম হোসাইন, মোঃ আনোয়ারুল আমিন, অর্থ সম্পাদক মোঃ মাসুদুল হাসান, মাইনরিটি রাইট সেক্রেটারি তাহমিনা আক্তার, জয়েন্ট সেক্রেটারি আমিনুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম (রাব্বি), অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো: জাবেদ আহমেদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ সোহরাব আলী, মোঃ হানিফ আহমেদ, ক্যাম্পেইন সেক্রেটারি সায়েম আহমদ, ক্যাম্পেইন সেক্রেটারি মোহাম্মদ বদরুল ইসলাম, ক্যাম্পেইন সেক্রেটারি আবু জেহাদ,পাবলিসিটি সেক্রেটারি আব্দুল সালাম প্রমূখ।
প্রধান অতিথি নিজামুদ্দীন বলেন, জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, ইনকিলাব মঞ্চ এর প্রধান মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যা বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। তিনি দেশী ও বিদেশী ষড়যন্ত্রের শিকার। এই হত্যার বিচার না হলে বাংলাদেশ শিগগিরই অস্তিত্বের সংকটে পড়তে পারে।
সৈয়দ আব্দুল আজিজ মিলাদ বলেন, একটা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় গণ রায়ের মাধ্যমে। জুলাই রেফারেনডাম এর মাধ্যমে জনগণ “হাঁ”ভোট দিয়ে তাদের গণরায় দিয়েছে। তাই বর্তমান সরকারের উচিত এই গণরায় প্রতিষ্ঠা করা। তা না হলে জুলাই গণঅভ্যুত্থানের মত আরেকটি অভ্যুত্থান এ সরকার দেখতে পাবে। বিগত স্বৈরাচার সরকার পার্শ্ববর্তী দেশে পালাতে সক্ষম হয়েছে কিন্তু বর্তমান সরকার সেই সুযোগটি ও পাবে না।
আইন উদ্দিন বলেন আমরা বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নানান বিক্ষোভ সমাবেশ করেছি। এবং বিগত স্বৈরাচার সরকারকে হটাতে বাধ্য করেছি। তাই আমরা বিএনপি সরকারকে হুশিয়ার করে বলতেছি, আমরা অতীত ভুলে যাইনি আপনারা অতীতকে ভুলে যাবেন না। আপনারা জানেন আমরা স্বৈরাচার দমনে এই রাজপথে ছিলাম । যদি আপনারা জুলাই সনদ বাস্তবায়ন না করে স্বৈরাচারী হন তবে আমরা আপনাদেরকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামাতে বাধ্য করব।
সমাপনী বক্তব্যে মোঃ রোকতা হাসান বলেন, জুলাই আন্দোলনের চেতনা ও জনগণের গণরায়কে সম্মান জানাতে হলে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ৭০ শতাংশ মানুষের সমর্থন একটি শক্তিশালী বার্তা, যা উপেক্ষা করার সুযোগ নেই। তিনি আরও বলেন, আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
Design and developed by sylhetalltimenews.com