ঢাকা ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৬
আন্তর্জাতিক সাহিত্য সংগঠন নন্দিনী সাহিত্য ও পাঠচক্র সিলেট সুরমা নন্দিনী পুনর্গঠনের লক্ষে এক আলোচনাসভা গত ২২ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭:০০ ঘটিকায় নগরীর দরগাগেটস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সুরমা নন্দিনীর সভাপতি অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি মাসুদা সিদ্দিকা রুহী’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুরমা নন্দিনীর উপদেষ্টা কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, অ্যাডভোকেট ড. শহীদুল ইসলাম, সুরমা নন্দিনীর সহ-সভাপতি হোসনে আরা কলি, সুরমা মেইল এর চীফ রিপোর্টার, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ নুরুল ইসলাম, অ্যাডভোকেট মামুন হোসেন, সুরমা নন্দিনীর সাংগঠনিক সম্পাদক এম. আলী হোসাইন।
আলোচনাসভায় উপস্থিত সকলের সম্মতিতে
সুরমা নন্দিনীর উপদেষ্টা গল্পকার জামান মাহবুব, গল্পকার সেলিম আউয়াল, কবি ও কলামিস্ট আনোয়ার হোসেন মিছবাহ, কবি ও সংগঠক ধ্রুব গৌতম, ও কলামিস্ট অ্যাডভোকেট ড. শহীদুল ইসলামকে উপদেষ্টা করে সুরমা নন্দিনীর পুনর্গঠিত কমিটিতে অ্যাডভোকেট আব্দুল মুকিত অপিকে পুনরায় সভাপতি ও মাসুদা সিদ্দিকা রুহীকে সাধারণ সম্পাদক করে কমিটি পুনর্গঠন করা হয়।
সংগঠনের অন্যান্যরা হলেন- সহ-সভাপতি হোসনে আরা কলি, সহ-সভাপতি: অনিতা রানী দাশ, সাধারণ সম্পাদক : মাসুদা সিদ্দিকা রুহী, সহ-সাধারণ সম্পাদক : ইশরাক জাহান জেলী, সহ-সাধারণ সম্পাদক : এম আলী হোসাইন, কোষাধ্যক্ষ : মো: মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক : মো: নাসির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর চৌধুরী, প্রচার সম্পাদক : কবি ও আলোকচিত্রী এমরান ফয়ছল, সাহিত্য সম্পাদক : লিপি খান, সাংস্কৃতিক সম্পাদক : তাহমিনা ইসলাম তমা, সহ সাংস্কৃতিক সম্পাদক : ফাতেহা বেগম।
কার্যকরী সদস্য : মোশতাক চৌধুরী, শামীমা আক্তার ঝিনু, কামাল আহমেদ, মোহাম্মদ নুরুল ইসলাম, মিজান মোহাম্মদ, শরীফ গাজী, তাসলিমা খানম বীথি, জালাল জয়, আশালতা, সুরাইয়া পারভীন লিলি, সুরাইয়া জামান, রাজিয়া সুলতানা, আয়েশা মিলি, রিপন মিয়া, সহিদুল ইসলাম, সুমাইয়া আফরিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সুরমা নন্দিনীর উপদেষ্টা, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, কলামিস্ট অ্যাডভোকেট ড. শহীদুল ইসলাম, সুরমা নন্দিনীর সহ-সভাপতি হোসনে আরা কলি, সুরমা মেইল এর চীফ রিপোর্টার, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ নুরুল ইসলাম,
সাংঠনিক সম্পাদক এম আলী হোসাইন, অ্যাডভোকেট মো: মামুন হোসেন মো: আলমগীর চৌধুরী পাপিয়া বেগম লিপি খান, এমরান ফয়ছল, তাহমিনা ইসলাম তমা, ফাতেহা বেগম, সহিদুল ইসলাম প্রমুখ।
Design and developed by sylhetalltimenews.com