অনলাইন ও এআই যুগে ছোটোকাগজ প্রসঙ্গ প্রাসঙ্গিকতা শীর্ষক মুক্ত আলোচনা

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৬

অনলাইন ও এআই যুগে ছোটোকাগজ প্রসঙ্গ প্রাসঙ্গিকতা শীর্ষক মুক্ত আলোচনা

Manual5 Ad Code

ছোটোকাগজ ভাস্কর, অগ্নিশিখা, স্রোত, উপবৃত্ত, মহাশিং, সূর্যতরুণ ও বুনন-এর যৌথ উদ্যোগে বুধবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত “অনলাইন ও এআই যুগে ছোটোকাগজ প্রসঙ্গ প্রাসঙ্গিকতা’ শীর্ষক মুক্তআলোচনায় ছোটোকাগজ সম্পাদক, লেখক, পাঠক তাদের মূল্যবান মতামত ও পর্যবেক্ষণ উপস্থাপন করেন। ছোটোকাগজ প্রকাশনায় প্রযুক্তির ব্যবহার নিয়ে যুক্তি-তর্ক, তথ্য-উপাত্তসহ বিদগ্ধ আলোচকগণ ছোটোকাগজের ভবিষ্যত-পথচলার রাস্তাটি খুঁজে দেখেন।

 

Manual6 Ad Code

 

বিদগ্ধজনের আলোচনায় ছোটোকাগজের ধারণাকে ওয়েব ম্যাগাজিনের মাধ্যমে প্রকাশ করা যায় কি না এবিষয়টিও উঠে এসেছে। ছোটোকাগজ আন্দোলন উত্তাল সময়কাল পেরিয়ে সাম্প্রতিককালে কিছুটা ম্রিয়মান, সেইসঙ্গে ছোটোকাগজের সাথে তরুণদের সংযোগ ঘটছে না— বিষয়গুলো উদ্বেজনক বলে আলোচকগণ অভিমত ব্যক্ত করেন। অনেকেই বলেন, অনলাইন মাধ্যম কী ছোটোকাগজের সাথে সাংঘর্ষিক অবস্থায় যাচ্ছে ? নাকি অনলাইন ছোটোকাগজ চর্চাকে আরও এগিয়ে নিতে পারে— এসব বিষয়ে বক্তাগণ চুলচেরা বিশ্লেষণ করেন। অনলাইন ও এআই যেহেতু একটি বাস্তবতা সেহেতু এটাকে মাথায় রেখে ছোটোকাগজ চর্চার পথ প্রশস্ত করাই বর্তমানের বাস্তবতা। মননশীল ও সৃজনশীলতার জগতে প্রযুক্তিকে এড়িয়ে নয়, বরং প্রযুক্তির হাত-ধরেই এগিয়ে যেতে হবে— মুক্তআলোচনার উপসংহারে অমন মতামত উঠে আসে।

Manual4 Ad Code

উপবৃত্ত সম্পাদক শামসুল কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচকদেরকে স্বাগত জানান বুনন সম্পাদক খালেদ উদ দীন। প্রথাগত কোনও রকম আনুষ্ঠানিকতা না-থাকায় আলোচকগণ সংশ্লিষ্ট বিষয়ালোকে খোলামেলা আলোচনা করেন।

Manual7 Ad Code

‘গন্ধম’ সম্পাদক মালেকুল হক, ‘সময়পাঠ’ সম্পাদক সৈয়দ মুনির হেলাল, ‘হিজলকরচ’ সম্পাদক রাজেশকান্তি দাশ, ‘সূর্যতরুণ’ সম্পাদক মজনু মুহিবুর রহমান, শিশুসাহিত্যিক কবি চন্দনকৃষ্ণ পাল, ‘কবিতাপত্র’ সম্পাদক হোসেন দেলোয়ার, ‘ছড়ালোক’ সম্পাদক শাহদত বখত শাহেদ, নাট্যকার প্রকাশক সুফি সুফিয়ান, লেখক শিক্ষক সংগঠক বিপ্লব নন্দী, অধ্যাপক ‘নির্ব্যাজ” সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, অধ্যাপক মো. গোলাম হুসেন আজাদ, কবি মনজুর মোহাম্মদ, লেখক মোশতাক চৌধুরী প্রমুখ। অগ্নিশিখা’র সম্পাদক ও একজন আয়োজক হিশেবে আমিও কিছুকথা বলি, সমাপনী বক্তব্য রাখেন ‘ভাস্কর’ সম্পাদক পুলিন রায়। অনুষ্ঠানের শেষপ্রান্তে সংগীত পরিবেশন করেন ‘মেঠোসুর’ সম্পাদক বিমান তালুকদার।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ